admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২০ ১২:৩৬ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুরে এখন পযন্ত করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত ৪৪ হাজার ৬৬৪ জন, মোট সুস্থ ৪০ হাজার ১১৭ জন: স্বাস্থ্য মন্ত্রণালয় (এম ও এম) জানিয়েছে, সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জুলাই আরো ৩৪৮ জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪০ হাজার ১১৭ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, ৪ জুলাই সিঙ্গাপুরে নতুন ১৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৬৬৪ জন।
শনিবার আক্রান্তদের মধ্যে ৪ জন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্স, ১ জন বিদেশ ফেরত ও ৫ জন ওয়ার্ক পাশ হোল্ডার রয়েছেন যারা ডরমিটরির বাহিরে বাস করেন। বাকি ১৭৫ জন ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরিতে বাস করেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এই পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।
২০৪ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এরমধ্যে ১ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ৪ হাজার ৩১৭ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷