admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২০ ৩:১৩ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ৫ আগষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয় (এম ও এইচ) এর দেওয়া সর্বশেষ তথ্যমতে সিঙ্গাপুরে আজকে নতুন ৯০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ২৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশাল সংখ্যাগরিষ্ঠ হলো ডরমিটরিতে বসবাসকারী যাদের কোয়ারেন্টাইন অর্ডার বা আইসোলেশন শেষ করার পূর্বে পরীক্ষা করা হয়েছিল।অভিবাসী কর্মীদের করোনামুক্ত করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ৭ আগষ্ট এর মধ্যে ডরমিটরিগুলো করোনাভাইরাস মুক্ত করা হবে। তবে কয়েকটি ব্লক বাদ থাকবে৷
আজকে আক্রান্তদের মধ্যে ৩ জন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্স, ১ জন ওয়ার্ক পাশ হোল্ডার যিনি ডরমিটরির বাহিরে বাস করেন এবং ৪ জন বিদেশ ফেরত যারা স্টে -হোম নোটিশে ছিলেন। বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরিতে বাস করেন। করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৪ আগষ্ট ২৭৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।এই পর্যন্ত মোট ৪৭ হাজার ৪৫৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৭ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া আরো ১৪ জনের মৃত্যু হয়েছে যারা করোনাভাইরাসে পজিটিভ ছিলো৷ কিন্তু তাদের মৃত্যু করোনাভাইরাসে নয় অন্য কোন কারণে হয়েছিলো। ১২৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন তবে ১ জন আইসিইউতে আছেন। ৫ হাজার ৭৪০ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷