admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২০ ৪:১১ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ৩ আগষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয় (এম ও এইচ) এর দেওয়া সর্বশেষ তথ্যমতে, সিঙ্গাপুরে আজকে নতুন ২২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৩ হাজার ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
আজকে আক্রান্তদের মধ্যে ১ জন কয়েদি ও ৯ জন বিদেশ ফেরত যারা স্টে-হোম নোটিশে ছিলেন। বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরিতে বাস করেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এই পর্যন্ত মোট ২৭ জনের মৃত্যু হয়েছে।
৫ হাজার ৭৬৩ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ৷
স্বাস্থ্য মন্ত্রণালয় (এম ও এইচ) জানান পরবর্তীতে আরও আপডেট থাকলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানান।