admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২০ ১১:০৭ পূর্বাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ ২০২০ সালে সাধারণ নির্বাচনে রেকর্ড সংখ্যক মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত মহিলা সংসদ সদস্যরা শীঘ্রই সংসদে যোগদান করবেন। সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনের ইতিহাসে এটিই মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বড় অর্জন।
সর্বমোট ৯৩ টি আসনের মধ্যে ২৮টি আসনেই মহিলা সংসদসদস্য নির্বাচিত হয়েছে। এসব নির্বাচিত মহিলা সংসদসদস্যরা হচ্ছে, ক্ষমতাসীন পিএপি এর পক্ষে ২৪ আসনে, ডব্লিউপি এর পক্ষে ৩ আসনে ও পিএস এর পক্ষে ১ আসনে নির্বাচিত। তবে, ২০১৫ সালের নির্বাচনে ৯৯ টি আসনের মধ্যে ২১ টি এবং দুই দশক আগে মাত্র চারটি আসনে মহিলা সংসদসদস্য উত্তীর্ণ হয়েছিলো।
এইবারের নির্বাচনে বেশি সংখ্যক মহিলা প্রার্থী দেওয়ার কারণ, বিগত বছরে মহিলা সংসদসদস্যরা জাতীয় উন্নয়নে সচেতনতামূলক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা করেন। সে সব গুরুত্বপূর্ণ বি’ষয়গুলো মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয় এবং জাতীয় উন্নয়নে ব্যাপক অবদান রাখে। মহিলা সংসদসদস্যরা নিয়ম ও নীতিমালার দিক দিয়েও তারা খুব যত্নশীল। করোনাভাইরাস মহামারীতে বর্তমান পিএপি সরকারের নজিরবিহীন পদক্ষেপ গুলো জনসাধারণে নজরে পড়ে। দুর্যোগের সময় সর্বসাধারণের পাশে দাঁড়িয়ে সরকার সর্বক্ষেত্রে কাজ করছে। পিএপি সরকারের পরিশ্রমী উদ্দ্যোগকে সর্বস্তরের জনগণ প্রশংসা করেন। সেই পরিপ্রেক্ষিতে জনগণ আবারও বিপুল ভোটে পিএপি সরকারকে সাধারণ নির্বাচনে নির্বাচিত করে।
তবে, এবারের সংসদে মহিলা সংসদসদস্যদের ক্ষেত্রে প্রধান বি’ষয় থাকবে লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং পারিবারিক সহিংসতার মতো বি’ষয়গুলো। সিঙ্গাপুরের জাতীয় সংসদে প্রথম মহিলা মন্ত্রী লিম হুয়া হুয়া নির্বাচিত হয় ২০০৯ সালে। তিনিই প্রথম সংসদে ৩০ শতাংশ মহিলা সংসদসদস্য বৃদ্ধি করার প্রস্তাব উত্থাপন করেন। বর্তমান মহিলা সংসদসদস্যরা আশা করেন ভবিষ্যতে সংসদে তারা পুরুষের সমান আসনের নেতৃত্ব দেবেন।