admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২০ ৭:২১ পূর্বাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুরের জনসংখ্যা প্রায় ৬০ লক্ষ৷ কিন্তু তার আয়তন সুইজারল্যান্ডের গ্লারুস জেলার মতো৷ এই দ্বীপরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে অন্যতম৷ ফলে এই শহর বিশ্বের জনসংখ্যার ভবিষ্যৎ নিয়ে পরীক্ষানিরীক্ষার আদর্শ গবেষণাগার হয়ে উঠেছে৷ এখনই বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক শহরাঞ্চলেই বসবাস করে৷
সুইজারল্যান্ডের জুরিখ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দুই স্থাপত্যের প্রোফেসরের নেতৃত্বে স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে ফিউচার সিটিস ল্যাব নামের এক গবেষণাগার চালাচ্ছে৷ তাঁদেরই একজন সাখা মেনৎস৷ তিনি বলেন, সুইজারল্যান্ডের তুলনায় এখানে নির্মাণের ঘনত্ব প্রায় ৩, ৫ বা ৬ গুণ বেশি৷ ফলে ভবিষ্যতে মানুষ এত কম জায়গায় কীভাবে বসবাস করবে, তা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে৷

সিঙ্গাপুরে নির্মাণের এমন ঘনত্ব সত্ত্বেও বিস্ময়কর মাত্রায় সবুজের সমারোহ দেখা যায়৷ দূরদর্শী নগর পরিকল্পনার কল্যাণেই এত গাছপালা রয়েছে৷ নিয়ম অনুযায়ী জমিতে নির্মাণকাজ চালালে কমপক্ষে তার প্রায় সমান এলাকা সবুজ করে তুলতে হবে৷ ঘনবসতির জবাব হিসেবে সিঙ্গাপুরে এমন সবুজ হাইরাইজ অট্টালিকা গড়ে তোলা হচ্ছে৷ জুরিখ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এমন বসতিতে মানুষের আচরণ বিশ্লেষণ করা হচ্ছে৷ তারা কি তাদের প্রতিবেশীদের চেনে? শহরের পরিবেশের উপর এমন সবুজ এলাকার প্রভাব কী? জীবনযাত্রার মানই বা কেমন?
কেন সিঙ্গাপুরে ঘুরতে যাবেন? মেরিনা বে স্যান্ডস হোটেল সিঙ্গাপুরের এই স্থাপত্যটির নিমার্ণশৈলী অপূর্ব এবং অসাধারণ৷ মেরিনা বে স্যান্ডস হোটেলকে সংক্ষেপে এমবিএস বলা হয়৷ এটি বর্তমানে সিঙ্গাপুরের নতুন ল্যান্ডমার্কে পরিণত হয়েছে৷ এটির উচ্চতা ২০০ মিটার, উপরে রয়েছে অসাধারণ একটি ছাদ৷ আর সেখানে আছে স্কাই পার্ক ৷
ফিউচার সিটিস ল্যাব-এর গবেষকদলের প্রধান টোমাস শ্র্যোপফার সপরিবারে এমনই এক ভবনে বসবাস করেন৷ ২০১৩ সালে ইন্টারলেস নামের এই ভবনটি গড়ে তোলা হয়েছিল৷ এমন হাইরাইজ অট্টালিকা মোটেই আকাশ ছোঁয়ার চেষ্টা করছে না, বরং ধাপে ধাপে গড়ে তোলা হয়েছে৷ বিভিন্ন স্তরে বাসিন্দাদের সব প্রয়োজন মেটানোর চেষ্টা করা হয়েছে৷ কমিউনিটি হল, সুইমিং পুল, বড় বড় উঠান গোটা ভবন জুড়েই ছড়িয়ে রয়েছে৷ গবেষকদলের প্রধান হিসেবে টোমাস শ্র্যোপফার বলেন, এ ক্ষেত্রে স্থপতিদের একাধিক দায়িত্ব রয়েছে৷ ঘনবসতি সত্ত্বেও কীভাবে বাসযোগ্য স্পেস সৃষ্টি করা সম্ভব? এত ঘন নির্মাণের নেতিবাচক প্রভাব ছাড়াই উচ্চ মানের জীবনযাত্রা কীভাবে নিশ্চিত করা যায়, আমার মতে ‘ইন্টারলেস’ তার এক দারুণ দৃষ্টান্ত৷ এক বিশাল ভবনের কাঠামোকে কীভাবে ছোট ছোট অংশে বিভক্ত করা যায়, ইন্টারলেস ভবন থেকে তা শেখা যায় ৷

প্রায় ৩,০০০ মানুষ বসবাস করা সত্ত্বেও সেখানে মানবিক মানদণ্ড অনুযায়ী বেশ মনোরম পরিবেশ রয়েছে৷ সবাই সেখানে নিজেকে সমাজ ও পাড়ার অংশ মনে করে৷ ইন্টারলেসে এই সব বিষয়গুলি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা যায়৷ তবে সব ক্ষেত্রে যে এমন ভবনে শান্তিপূর্ণ সহাবস্থান দেখা যায়, এমনটা দাবি করা যায় না৷ সিঙ্গাপুরেই এর অনেক ব্যতিক্রম রয়েছে৷
সুন্দর নকশায় গড়ে তোলা কয়েকটি নগরী সিঙ্গাপুর সফল নগর পরিকল্পনার উদাহরণের কথা আসলে সিঙ্গাপুর সিটির কথা আসবেই৷ সেই ১৮১৯ সাল থেকে পরিকল্পনামাফিক সিঙ্গাপুরকে সাজিয়ে তোলা হয়েছে৷ ব্যবহারযোগ্য নয় এমন জলাশয় এলাকায় শহর রাষ্ট্রটি গড়ে উঠেছে৷ শহরের বিভিন্ন অংশকে এমন স্বয়ংসম্পূর্ণভাবে নির্মাণ করা হয়েছে যে, কোনো কাজে বাসিন্দাদের সেন্টারে যেতে হয় না৷ ঘনবসতিপূর্ণ হওয়া সত্ত্বেও পরিকল্পনা করে সেখানে সবুজের ব্যবস্থা করা হয়েছে৷