admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২০ ৬:২৩ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ শিক্ষামন্ত্রী লরেন্স ওয়াং তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, আজকের মধ্যে টাস্কফোর্স ডরমিটরিতে সমস্ত শ্রমিকদের করোনা পরীক্ষা শেষ করে দিবে৷ যা অবশিষ্ট থাকবে তা হলো কর্মীদের একটি চূড়ান্ত ব্যাচ যারা আরও ২ সপ্তাহ পর্যন্ত কোয়ারেন্টাইন অর্ডারে রয়েছেন। এই কর্মীদের তাদের কোয়ারানটাইন অর্ডার শেষ হওয়ার আগে পরীক্ষা করা হবে।
শেষ পর্যায়ের এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে আমাদের আরও বেশ কয়েক দিন করোনায় আক্রান্তের সংখ্যা বেশী হবে। তবে এর বাইরে আমরা আশা করি করোনায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এই মাসের শেষের দিকে ডরমিটরিতে থাকা বেশিরভাগ প্রবাসী শ্রমিক আবার তাদের কাজ শুরু করতে সক্ষম হবে।
ডরমিটরিতে সমস্ত অভিবাসী কর্মীদের করোনামুক্ত করা এবং পরীক্ষা করা একটি বিশাল উদ্যোগ ছিল। জয়েন্ট টাস্কফোর্সে মোতায়েন করা অফিসাররা গত চার মাস ধরে তাদের লক্ষ্যটি সফল করার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। তাদের অটল প্রতিশ্রুতি ও উৎসর্গের জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। এই সময়কালে তাদের সহায়তার জন্য তাদের পরিবারের সদস্যদেরও অনেক ধন্যবাদ।
আমরা একটি বড় মাইলফলক পৌঁছেছি। তবে ভাইরাসের বিরুদ্ধে আমাদের লড়াই শেষ হয়নি। করোনাভাইরাস মুক্ত ডরমিটরি এর অর্থ এই নয় যে ভবিষ্যতে আমাদের কাছে স্বয়ংক্রিয় ভাবে করোনা মুক্ত নিরাপদ ডরমিটরি থাকবে। অভিবাসী শ্রমিকদের নিরাপদ কাজ ও জীবন ব্যবস্থা নিশ্চিত করতে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আমরা নিয়োগকর্তা ও ডরমিটরির অপারেটরদের সাথে কাজ চালিয়ে যাব। উল্লেখ্য, সিঙ্গাপুরে আজকে নতুন ২৪২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তসহ এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত ৫৪ হাজার ৭৯৭ জন৷