admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৪ ৩:০৬ পূর্বাহ্ণ
সাভার প্রতিনিধি: সাভারের ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আয়নাল হক গেদুর বিরুদ্ধে ঘর-বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠেছে।
গতকাল সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
ভুক্তভোগী ইভান ইবনে আসাদ জানান,‘আমি ৯ নং ওয়ার্ডে বসবাস করি। ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন আয়নাল হক গেদু। তাদের সাথে আমাদের পূর্বে একটি ঘটনা নিয়ে মামলা চলমান রয়েছে। এর জের ধরে সাবেক কমিশনার ও তার ছেলেসহ প্রায় ৮/১০ জন আমার বাড়িতে আসে। তখন আমরা কেউ বাড়িতে ছিলাম না, এই সুযোগে ঘরের তালা ভেঙে ঘরের ভেতরে তচনছ করে। এসময় আমার বাড়ির গ্রেট ও আসবাপত্র ভাঙচুর করে ওই বাহিনীর সদস্যরা বলে জানান তিনি।
সাবেক কাউন্সিলর আয়নাল হক গেদু জানান,তাদের সাথে আমাদের পরিবারের জমি নিয়ে বিরোধ রয়েছে। পাশের ওই জমিটি আমি কিনে নিয়েছি বলে জানান তিনি।
এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় এক পক্ষ থেকে অভিযোগ পেয়েছি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।