admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ব্যুরো প্রধান ঢাকা: সাভারের আশুলিয়ায় সাধারণ চাকরি প্রার্থীরা তাদের দাবী-দাওয়া নিয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায় ঢাকা-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে সাধারণ চাকরি প্রার্থীরা ঢাকা ইপিজেড এর সামনের রাস্তায় অবস্থান নিলে নবীনগর – চন্দ্রা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিন দেখা যায়, চাকরি প্রার্থীরা সকাল ৮টা থেকে নতুন ও পুরাতন জোনের সামনে জড়ো হওয়া শুরু করে। এক পর্যায়ে উল্লেখিত সময়ে তারা জনবল বৃদ্ধি করে পুরাতন জোনের সামনে জড়ো হয়ে রাস্তায় অবস্থান নেয়। পরে ৯টা ৫০ মিনিটের দিকে সেনাবাহিনী ও শিল্প পুলিশ যৌথভাবে লাঠিচার্জ করে চাকরি প্রার্থীদের ছত্রভঙ্গ করে দিলে রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়।
তবে একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে চাকরি প্রার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এসময় কেউ হতাহত হয়নি।ঘটনাস্থলে সেনাবাহিনী,শিল্প পুলিশ ও বেপজার নিজস্ব নিরাপত্তা কর্মীগণ উপস্থিত রয়েছেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||