রফিকুল ইসলাম জিলু || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
সাভার পৌর বিএনপির ৬ নং ওয়ার্ড শাখার সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান খান নাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামিউল হোক সামির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সিনিয়ার সহ সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম মিয়া, সহ-সভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান খান।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল ইসলাম আমানসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।