admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২২ ১২:০৪ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃসাভারের আশুলিয়ার কাঠগড়া মধ্য গাজিরচট এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
সকাল থেকে বিকাল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিতাস কর্তৃপক্ষ। এই সময় প্রায় এক হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অনুমোদন বিহীন অতিরিক্ত চুলা ব্যবহার কারিদের রাইজার জব্দ করেন।
আজ বুধবার (১৫ মার্চ) সকালে আশুলিয়া কাঠগড়ার শের আলী মার্কেটের বিভিন্ন মহলায় ও মধ্য গাজিরচট মাটির মসজিদ এলাকায় এই অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এসময় অবৈধ গ্যাস পাইপ ও অবৈধ অতিরিক্ত চুলা ব্যবহারকারীদের রাইজার জব্দ করেন তিতাস কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে জানা যায় , অবৈধ ভাবে দীর্ঘদিন যাবৎ গ্যাস ব্যবহার করে আসছেন এই সব এলাকার অসাধু গ্যাস চোরাকারবারীরা। অনুমোদন বিহীন অবৈধ চুলা ও অবৈধ গ্যাস ব্যবহার রোধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার জোনের তিতাস কর্তৃপক্ষ।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন,সাভারে যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়ে এলাকাবাসীর কাছে থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছেন অথবা যেসমস্ত জায়গায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে তা শিঘ্রই বিচ্ছিন্ন করে দোষীদের আইনের আওতায় আনা হবে। সেই সাথে তিনি আরো বলেন, চক্র যতই বড় হোকনা কেনো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্তা গ্রহন করা হবে, অবৈধ গ্যাস সংযোগের একটি পাইপ থাকা অবস্থায় আমরা অভিযান অব্যাহত রাখব।