admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি কালে ডিবি ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাত ও এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ । বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর।
বুধবার ভোররাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় কবরস্থানের পাশে ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাইনিজ কোরাল, কাটার সহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়, গ্রেফতারকৃত ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য দীর্ঘদিন যাবত ঢাকা জেলা ও আশে পাশে এলাকাগুলোতে ডাকাতি করে আসছে।
এ সময় সাভারের আনন্দপুরে ৮ লক্ষ ৭০ হাজার টাকা চুরি যাওয়ার অপর একটি ঘটনায় ইদ্রিস খান, নামে একজনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ, এ সময় তার কাছ থেকে সাত লক্ষ টাকা উদ্ধার করা হয়। আটককৃত ৫ ডাকাত হলো- খায়ের হোসেন, কবির হোসেন, ইমরান আলী, সুমন মিয়া, ও সাইফুল ইসলাম।
সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এছাড়া পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। উভয় ঘটনায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির জানান উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চোর সনাক্ত করে টাকা উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন ডাকাতকে ধরা হয়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||