admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মে, ২০২২ ৯:২০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারের আমিনবাজারে ঈদগাহ মাঠের বেদখল কৃত জমি উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের নিয়ে কার্যক্রম শুরু করেছে আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান রকিব আহমেদ। মঙ্গলবার (২৪ মে) দুপুরে আমিনবাজারের পাঁচগাছিয়া এলাকায় মদিনাতুল উলুম মসজিদের পাশে আমিন ঈদগাহ মাঠের জমি উদ্ধারে পরিদর্শনে যান তিনি। সেখানে জমি ৮০ শতাংশ। এর মধ্যে মসজিদে আছে ২৪ শতাংশ বাকি ঈদগাহ মাঠের জমি ৫৬ শতাংশ দখল করেছে আমিন বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন এর বোন জামাই মাখন মিয়া।

সেই জমি উদ্ধারে আজ সকাল থেকে স্থায়ীদের নিয়ে কার্যক্রম শুরু করেছে আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান রাকিব । জমিটি উদ্ধারে আমিন বাজারে জনগণ স্বস্তি প্রকাশ করেছেন। পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা ঢাকা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বসির আহমেদ বলেন, আমারা অনেক দিন যাবৎ দেখে এসেছি এই জমিটি বেদখল করে আসচ্ছে সাবেক চেয়ারম্যানের একটি চক্র। আমরা এলাকাবাসী সবাই মিলে বর্তমান চেয়ারম্যান রকিব আহম্মেদ এর কাছে গিয়ে বিষয়টি জানালে চেয়ারম্যান আজ এখানে আসে। আজ জমিটি উদ্ধারে কাজ চলছে।
এ বিষয়ে আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান রকিব আহমেদ বলেন, যে আমিন সাহেবের নামে আমাদের আমিবাজার আজ। সেই আমিন সাহেবের নামেই এই ঈদগাহ মাঠ। সেই আমিন সাহেব এই ঈদগাহ মাঠটিসহ ৮০ শতাংশ জমি দান করে গেছেন। এই জমিটা কালের বিবর্তনে বেদখল হয়েছিলো। তাই এলাকাবাসীর সাথে একত্রে আমরা জমিটি উদ্ধারে কাজ করছি। আজ জমিটি মেপে সীমানা নির্ধারনের জন্য পিলার দিয়ে দেওয়া হচ্ছে। ঈদগাহ মাঠ উদ্ধারের বিষয়টি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত আছেন বলেও জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মজাহারুল ইসলামের মুঠোফোনে কয়েকবার ফোন করেও তার কাছে থেকে কোন উত্তর পাওয়া যায়নি।