হোম
নির্বাচিত কলাম

সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে শিক্ষার্থীদের হাত ধরে-এসপি সুদীপ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৩৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেছেন আগামীর সুখী সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে আজকের শিক্ষার্থীদের হাত ধরে। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমাদের অধ্যয়ন করতে হবে মানবিক মানুষ হওয়ার। তোমাদের মাদক, সন্ত্রাস, ইভটিজিংকে রেডকার্ড দেখাতে হবে। আমরা এই প্রতিষ্ঠান নিয়ে গর্ব করি। প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক তোমাদের সঠিক পথের দিশারী। তোমাদের সেই পথ অবলম্বন করতে হবে। তোমাদের গড়ে উঠতে হবে এই সমাজের জন্য, দেশের জন্য। আমরা এই সমাজকে, বগুড়াকে, তথাপি এই দেশকে তোমাদের আলোয় রাঙাতে চাই। সবার আগে আমাদের দেশ, তাই আমাদের সকলের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে। জাতির পিতার কথার মত ‘আমাদের কেউ দাবায়ে রাখতে পারবানা, ঠিক সেভাবে তোমরা একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞানের আলো থেকে কেউ দাবায়ে রাখতে পারবেনা।
তোমাদের ১০ বছরের অর্জিত জ্ঞানের পর আজ এখানে এসেছো। তোমাদের অবশ্যই এই শিক্ষাপ্রতিষ্ঠানের মান অক্ষুন্ন রাখতে হবে। তোমাদের মনে রাখতে হবে পিতামাতার পর এই সমাজে বা এই জগতে যদি জাগতিক ভাবে গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধেয় কেউ হয়ে থাকে তারা হচ্ছেন আমাদের সম্মানিত শিক্ষকৃবন্দ। তাই শিক্ষকের যে প্রাপ্য সম্মান তা যেন সবসময় অক্ষুন্ন থাকে। আমাদের বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। আমাদের দেশ ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ। তাই সকলের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে। সকল শিক্ষার্থীকে মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে হবে। যাতে করে আগামীর সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের আত্মনিয়োগ করতে পারে।
এ সময় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ও অভিভাবক সদস্য অধ্যাপক ডাঃ শাজাহান আলী, অভিভাবক সদস্য সাইরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা।
ওই নবীনবরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, কলেজ শাখার মানবিক বিভাগের ফরম শিক্ষক কাজী মুঞ্জুরুল হক, মোস্তাকিম হোসাইন, বিজ্ঞান শাখার ফরম শিক্ষক এএসএম সালাহ উদ্দিন, আহসান হাবিব, ব্যবসায় শিক্ষা শাখার ফরম শিক্ষক হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ কাওছারীন খাতুন। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে ২য় পর্বে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ উপলকক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

সুনামগঞ্জে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড।
আইন-বিচার 1 hour আগে

আশুলিয়া-সাভারে ডিবির অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ী
আইন-বিচার 12 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জ পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন রিভলবার উদ্ধার।
রংপুর 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে আবারও কবর খুঁড়ে কঙ্কাল চুরি:জনমনে চরম আতঙ্ক।
অপরাধ 16 hours আগে

রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ:পঞ্চগড়ে শিল্পমন্ত্রী
রংপুর 16 hours আগে

দিনাজপুর ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী আটক।
আইন-বিচার 18 hours আগে

বগুড়ায় একদিনের নবজাতককে গলা কেটে হত্যা বাবা, মাসহ ৪ জন
অপরাধ 19 hours আগে

ঘা না শুকাতেই জামিনে মুক্তি সান্তাহারে মানুষের মাঝে আতঙ্ক।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

দিনাজপুরে ইঞ্জিনিয়ারদের সংগঠন আইইবির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক