হোম
অপরাধ

সন্তানের পিতাই বা হবে কে? তাহিপুরে ধর্ষিতা কিশোরীর

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি, আমির হোসেন: এই সন্তান নিয়ে গ্রাম ছাড়ার কথা বলছে লোকজন, আমি এই সন্তান নিয়ে কোথায় যাব, কার কাছে যাব, কে নিবে আমার সন্তানের দায়িত্ব , সন্তানের পিতাই বা হবে কে? ধর্ষণের শিকার হয়ে সন্তান জন্মের পর কিশোরীর প্রশ্ন এই সমাজ আর রাষ্ট্রের কাছে!

প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে দিনমজুর পরিবারের ১৬ বছরের এক কিশোরীকে জোরপূর্বক বাঁশবাগানে তুলে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে এলাকার তিন ব্যক্তি। ধর্ষণের পর কাউকে কিছু জানালে কিশোরীকে মেরে লাশ গুম করার হুমকি দেয় ধর্ষকরা। পরে মৃত্যুর ভয়ে ধর্ষণের বিষয়টি পরিবারের কাউকে না জানালেও একপর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্তা হয়ে পড়ে। যুবতী কিশোরী অন্তঃসত্তা ঘটনার জানাজি হলে, এই বিষয় নিয়ে কোন বাড়াবাড়ি না কর‍তে তিন ধর্ষক ও তাদের পরিবারের লোকজন কর্তৃক কিশোরীর পরিবারের লোকজনকে বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়।

পরে কিশোরী তার পরিবার ও আগত সন্তানের নিরাপত্তার আর নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার ন্যায় বিচার চেয়ে ওই কিশোরী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সুনামগঞ্জ আদালতে একটি মামলা করে। এ দিকে মামলা করার তিনমাস পেরিয়ে গেলেও তিন ধর্ষক এখনো রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। ঘুরে বেড়াচ্ছে বীরদর্পে, মামলা তুলে নিতে ভোক্তভোগী কিশোরী ও তার পরিবারকে দেয়া হচ্ছে নানাভাবে হুমকি। তিন লম্পট প্রভাবশারী হওয়ায় ভোক্তভোগী দরিদ্র ওই পরিবারটি এখন তাদের বিচারতো দূরের কথা ভোগছেন নিরাপত্তা হীনতায়।

এক পর্যায়ে ওই কিশোরী জন্ম দেয় একটি ফুটফুটে ছেলে সন্তান। সন্তান জন্মের পর আরও বিপাকে পড়ে কিশোরী ও তার পরিবার। এদিকে সন্তান নিয়ে কিশোরী ও তার পরিবারকে গ্রাম ছাড়ার চাপ নিচ্ছে সমাজের লোকজন। অন্যদিকে মামলা তুলে নিতে না হয়! সদ্যোজাত সন্তান নিয়ে কিশোরীকে গ্রাম ছেড়ে যেতে অব্যাহত হুমকি দিচ্ছে তিন ধর্ষক তাদের পরিবার। যার ফলে বর্তমানে কিশোরী ও তার পরিবারের লোকজন এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। লোকলজ্জার ভয়েও তাদের দিনকাটছে ঘরের বিতর।

ধর্ষণের ঘটনাটি ঘটে ২০২২ সালের ১৫ ডিসেম্বর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের গুঠিলা গ্রামে। ধর্ষণের শিকার কিশোরী সন্তান জন্ম দেয় (২০ অক্টোবরে ২০২৩ ইং)

ভুক্তভোগী কিশোরী সংবাদ’কে জানানন, আমরা গরীব বলে এর বিচার পাবনা, বিচার চেয়ে আমার বাবা ও পরিবারের লোকজন মাতাব্বরদের দ্বারেদ্বারে ঘুরে বিচার না পেয়ে নিরুপায় হয়ে আদালতে মামলা করে। মামলা করেও আমার নিরাপত্তা নাই, মামলা করছি তিন মাস হয়। এখনো আসামইদের পুলিশ ধরছেনা, এই সন্তান নিয়ে কোথায় যাব, সন্তানের পিতাই বা হবে কে?

ঘটনাটি অভিযুক্ত তিন ধর্ষক একই ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে সোহাগ মিয়া (২৭), মৃত মতিউর রহমানের ছেলে মাফিজ মিয়া (৫৫) ও মানিগাঁও গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল কুদ্দুছ (৫৪)।
মামলা সূত্রে জানাযায় , রাস্তার পাশে বাড়ি থাকায় তিন লম্পট আসা-যাওয়ার পথে আমাকে কুপ্রস্তাব দিত এবং নানাভাবে উত্তক্ত করত ওই তিন ধর্ষক । একপর্যায়ে ২০২২ সালের ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ঘরের সামনে থাকা বাথরুমে বের হলে পূর্ব থেকে ওৎপেতে থাকা ওই তিন লম্পট হাত-পা ও মুখ চেপে ধরে জোরপূর্বক বাড়ির পূর্বপাশে থাকা বাঁশবাগানে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে কিশোরীকে। পরে এর বিচার চেয়ে গ্রামের মাতব্বরদের দ্বারে দ্বারে ঘুরে অভিযুক্ত তিন লম্পঠ প্রভাবশালী হওয়ায় কোনো বিচার পায়নি ভুক্তভোগী ওই দরিদ্র পরিবারটি। পরে থানা পুলিশের কাছে গেলে থানা পুলিশ তাদেরকে কোর্টে মামলা করার পরামর্শ দেয়। পরে ৫/৯/২০২৩ইং ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সুনামগঞ্জ আদালতে একটি মামলা করে। যা নারী ও শিশু পিটিশন মোকাদ্দমা নং ৩৫২/২৩ইং।
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, মেয়েটিকে নিয়ে বড় বিপদে পড়েছি। এক তো মেয়েটির সন্তান, অন্যদিকে সমাজের লোকজন গ্রাম ছাড়তে বলছে আমাদের। ওই তিন লম্পট মামলা তুলে নিতে হুমকি-ধমকি ও চাপ দিচ্ছে। আমি ও আমার পরিবারের লোকজন এখন নিরাপত্তাহীনতা ভোগছি ।
স্থানীয় ইউপি সদস্য নোয়াজ আলী বলেন, ওই তিন জনেই মেয়েটাকে ধর্ষণ করেছে এটা সত্য। মেয়েটা গরীব বলে মামলা করার ৩ মাসের মাথায়ও আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আমরা এর সুবিচার চাই।

সুনামগঞ্জ তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ঘটনাটি আমি যোগদানের আগের। মামলার নথি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 20 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 21 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক