admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন স্টাফ রিপোর্টারঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক। বুধবার ( ৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। 
মন্ত্রণালয় জানিয়েছে, তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। অধ্যাপক বেলাল হোসেন এর বাসা ঠাকুরগাঁও লক্ষীর হাট এলাকায়।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||