admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৩ ১১:২৩ অপরাহ্ণ
মোঃ পজিরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ সংগ্রামী এই যুবকের নাম মো. মমিনুর রহমান। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর গ্রামের মো. নুর ইসলাম ও ময়না বেগম দম্পতির ছেলে। রিকশা চালিয়ে নিজের খরচ জুগিয়ে ভর্তি হয়েছিলেন স্নাতকে। প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত আর্থিক অনটনে পড়ে বারবার রিকশা চালিয়ে পড়াশোনার খরচ জুগিয়েছেন।
দরিদ্রতার কারণে দফায় দফায় পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হলেও দৃঢ় মনোবল আর পরিশ্রম করে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। আর পড়াশোনা শেষে সংগ্রামী সেই যুবক স্থানীয় একটি মাদ্রাসার প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন। রিকশাচালক থেকে তিনি এখন ইংরেজি বিষয়ের প্রভাষক।
১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে তিনি এ বছর কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় ইংরেজি বিষয়ের প্রভাষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।