হোম
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ছাত্রদের সাথে শারীরিক সম্পর্ক, ৬ শিক্ষিকা গ্রেপ্তার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ শিক্ষক বা শিক্ষিকা হলেন মানুষ গড়ার কারিগর। পিতামাতার পরেই তাদের স্থান। তারা আপনার, আমার সন্তানদের শিখান মানুষ হওয়ার মন্ত্র। কিন্তু এই পেশায় এমন কিছু শিক্ষক বা শিক্ষিকা আছেন, যাদের জন্য অন্যরা লজ্জা পান। পশ্চিমা দেশগুলোতে অহরহ তাদের নৈতিক স্খলনবিষয়ক রিপোর্ট প্রকাশ পাচ্ছে। সর্বশেষ এর সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ৬ জন শিক্ষিকা। মাত্র দু’দিনের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রদের সঙ্গে শারীরিক সম্পর্কের পাশাপাশি যৌন হেনস্থার অভিযোগ। শিক্ষিকাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মার্কিন পুলিশের।ছাত্রদের সঙ্গে কখনো শারীরিক সম্পর্ক তো, কখনো যৌন হেনস্থা। শিক্ষিকাদের বিরুদ্ধে একাদিক অভিযোগ ওঠায় কড়া পদক্ষেপ নিল মার্কিন পুলিশ। শারীরিক সম্পর্ক এবং যৌন হেনস্থায় যুক্ত থাকার অভিযোগে ছয় শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মার্কিন মুলুকে পড়ে গেছে শোরগোল।অভিযোগ, তারা শিক্ষার্থীদের যৌন নিপীড়ন করেছেন। আরও সহজ করে বললে শিক্ষার্থীদের সঙ্গে তারা যৌন সম্পর্ক গড়ে তুলেছেন। এর মধ্যে ড্যানভিলের ৩৮ বছর বয়সী শিক্ষিকা ইলেন শেল-এর বিরুদ্ধে তৃতীয় ডিগ্রি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তিনি তিনটি ভিন্ন সময়ে ১৬ বছর বয়সী দুটি বালকের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলেছেন বলে অভিযোগ আছে।এই সংবাদমাধ্যম বলছে, বয়েল কাউন্টি স্কুলের কর্মকর্তারা শেলকে গ্রেপ্তারের বিষয়ে সতর্ক করে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ছাত্রদের সাথে যৌন অসদাচরণের অভিযোগে ছয় শিক্ষিকাকে গ্রেপ্তারের ঘটনা প্রকাশ্যে এসেছে গত কয়েকদিনে। দেশটির আরকানসাসের শিক্ষিকা হেদার হ্যারের (৩২) বিরুদ্ধে ছাত্রকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। আরকানসাস টাইমস জানিয়েছে, তিনি একজন কিশোর ছাত্রের সাথে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন।ওকলাহোমার ২৬ বছর বয়সী নারী শিক্ষক এমিলি হ্যানকককেও বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় পুলিশ একজন ছাত্রের সাথে তার কথিত যৌন সম্পর্কের কথা জানিয়েছে বলে খবর দিয়েছে নিউইয়র্ক পোস্ট। দেশটির আরেক সংবাদমাধ্যম কোকোর প্রতিবেদন অনুযায়ী, ১৫ বছর বয়সী ছাত্রের সাথে অনৈতিক সম্পর্কের দায়ে লিঙ্কন কাউন্টির একজন শিক্ষিকাকে অভিযুক্ত করা হয়েছে। আদালতের নথিতে বলা হয়েছে, শিক্ষিকা এমা ডেলানি হ্যানকক ওয়েলস্টন পাবলিক স্কুলে কর্মরত। তিনি স্কুল ভবনের ভেতরেই ওই ছাত্রের সাথে যৌনতায় লিপ্ত হয়েছিলেন। এমনকি তারা প্রতিনিয়ত স্ন্যাপচ্যাটেও যোগাযোগ করেছে। নিউ ইয়র্ক পোস্ট বলছে, আইওয়ার ডেস মইনেসের একটি ক্যাথলিক হাই স্কুলের ইংরেজি শিক্ষিকা ক্রিস্টেন গ্যান্ট (৩৬) গত শুক্রবার স্কুলের ভেতরে এক কিশোর ছাত্রের সাথে শারীরিক সম্পর্ক করেন। এছাড়াও এই শিক্ষিকা স্কুলের বাইরে ওই ছাত্রের সাথে অন্তত পাঁচবার যৌনতা লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। সংবাদমাধ্যম ফক্সনাউয়ের তথ্য অনুযায়ী, জেমস ম্যাডিসন হাই স্কুলের শিক্ষিকা আলেহ খেরাদমান্দের (৩৩) বিরুদ্ধেও গত কয়েক মাস ধরে একজন ছাত্রের সাথে যৌন অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 34 minutes আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 21 hours আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 1 day আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 1 day আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 1 day আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 3 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 3 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক