admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২১ ৭:৪০ পূর্বাহ্ণ
ভারতের কেরালায় ১৯ বছরের ফাতিমার হাতে ৩০ পারা কোরআনের ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফির মাধ্যমে পবিত্র কোরআনের ৩০ পারা লিপিবদ্ধ করেছেন ১৯ বছরের ফাতিমা সাহাবা। মাত্র ১৪ মাসে ৬০৪টি পাতায় কপি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। অনন্য এই সাফল্যের কথা উঠে এসেছে আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমেও। এক সাক্ষাৎকারে ফাতিমা জানান, শখের বশে পবিত্র কোরআনের ক্যালিগ্রাফি ব্যবহার করেছেন। প্রথমে গত বছর একপারা লিপিবদ্ধ করে পরিবার ও স্বজনদের দেখালে তারা খুবই খুশি হন। পরে ক্যালিগ্রাফি ব্যবহার করে ৩০ পারা কোরআন লিপিবদ্ধ শুরু করেন।

পরিবারের উৎসাহে কাজটি এগিয়ে নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, কাজটি দীর্ঘ সময় লাগার কারণে সহজ নয় বলেও সতর্ক করেছিলেন তারা। সব কিছুকে ছাপিয়ে সেরা ক্যালিগ্রাফির মাধ্যমে পুরো কোরআন লিপিবদ্ধ করার সেই ইচ্ছেটা পূরণ করা সম্ভব হয়েছে। স্কুলে নবম শ্রেণিতে পড়ার সময় ফাতিমার লেখা আয়াতগুলো নিয়ে মা-বাবা খুব প্রশংসা করতেন। সেগুলো ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। পরবর্তীতে পরিচিতজনেরা সেই ফ্রেমগুলো কিনে নিতে শুরু করেন। তাদের আগ্রহ এবং প্রিয়জনদের প্রশংসা আমায় এই অসাধ্যকে সাধন করতে সাহস জুগিয়েছে। দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কান্নুর জেলায় জন্ম নেয়া ফাতিমার ছোটবেলা থেকেই ক্যালিগ্রাফির প্রতি ঝোঁক ছিল। দশম শ্রেণিতে পড়ার সময় পরিবারের সাথে ওমানে চলে যায় সে, পরে আবার ভারতে ফিরে আসেন তারা। বর্তমানে কান্নুরের কলেজে ইন্টিরিয়ার ডিজাইনে লেখাপড়া করছে ফাতিমা। আঁকার পাশাপাশি সুন্দর করে বাসা সাজাতে ভালো লাগা মেয়েটি ক্যালিগ্রাফির শিক্ষক হতে চায়।