admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৩ ১২:০১ অপরাহ্ণ
মোঃ আজিজুল সেখ,শিলিগুড়িঃ ভারতে আবার ট্রেনে পাথর ছোঁড়ার অভিযোগ।এক অভিযোগের ভিত্তিতে জানাযায় যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে (Vande Bharat express) কে বা কাহারা পাথর ছুঁড়ে মারে। মঙ্গলবার বিকেল ৫টায় মুকুরিয়া স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে পাথর ছুঁড়ে মারা হয়। এই ঘটনাটি রেল কর্তৃপক্ষের নজরে আসে ট্রেনটি হাওড়ায় পৌঁছোনোর পর। জানা গিয়েছে, পাথর লাগে সি-৯ নম্বর কোচে। তবে যাত্রীদের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের হয়নি। রেল কর্মকর্তারাও স্পষ্ট করে কিছু বলছেন না।
১ জানুয়ারি হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে যাত্রা শুরুর পর এই সেমি হাইস্পিড ট্রেন লক্ষ্য করে বেশ কয়েকবার পাথর ছোড়ার অভিযোগ পাওয়াযায়। ২ জানুয়ারি মালদার কুমারগঞ্জে বন্দে ভারত লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। ঘটনাস্থল একেবারে বাংলা লাগোয়া বিহারের অংশ। সেটা নিয়ে বিস্তর জলঘোলা হয়। শুরু হয় তৃণমূল-বিজেপি রাজনৈতিক চাপানউতোর। এরপর কিশনগঞ্জেও পাথর ছুড়ে বন্দে ভারতের কাঁচ ভেঙে দেওয়ার ঘটনা ঘটে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আসার পথে বারসোই স্টেশনের আউটারে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগও ওঠে সম্প্রতি।
সেই ঘটনায় ট্রেনের একটি কোচ ক্ষতিগ্রস্ত হয়। এরপর মঙ্গলবার মুকুরিয়া স্টেশন সংলগ্ন এলাকায় ফের একবার আক্রান্ত হল বন্দে ভারত। কেন বার বার এমনটা ঘটছে, আপাতত সেটাই ভাবাচ্ছে রেল কর্তাদের।