হোম
খেলাধুলা

ব্রাজিল ও আর্জেন্টিনার ফাইনাল ম্যাচে যে পাঁচটি প্রভাব পড়তে পারে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জুলাই, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

ব্রাজিল ও আর্জেন্টিনার ফাইনাল ম্যাচে যে পাঁচটি প্রভাব পড়তে পারে। আর্জেন্টিনার খেলা নিয়ে বিশ্লেষকরা বরাবরই বলে থাকেন রক্ষণভাগ দুর্বল, আবার রক্ষণভাগের সাথে আক্রমণভাগে খেলা ফুটবলারদের সমন্বয় করিয়ে দেয়া ফুটবলার না থাকার কথাও বলেন অনেকে। কিন্তু এবারের আর্জেন্টিনা খানিকটা ভিন্ন। ক্রিস্টিয়ান রোমেরো, পেজেলা, টাগলিয়াফিকো রক্ষণভাগ সামলাচ্ছেন দারুণভাবে। রক্ষণভাগের সাথে আক্রমণভাগের যোগসূত্র তৈরি করে দিচ্ছেন প্যারেডেসরা। তবে তিনি ঠিক ফ্রান্সের এনগোলো কান্তে কিংবা ২০১৪ সালের আর্জেন্টিনার মাচেরানোর ভূমিকা পালন করতে পারছেন না।

সম্মুখে লিওনেল মেসি, লওতারো মার্তিনেজরা গোল বানাচ্ছেন এবং দিচ্ছেন। বিশ্বের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসির আর্জেন্টিনা ও বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার নেইমারের ব্রাজিল মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর। বাংলাদেশ সময় রবিবার সকাল ছয়টায় মারাকানায় হবে এই ম্যাচটি। কোপা আমেরিকার অন্যান্য ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের আগ্রহ কম থাকলেও, লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল যখন মুখোমুখি হচ্ছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ ও প্রেডিকশন।

দুই দলের জমাট রক্ষণভাগ এখনও পর্যন্ত মাত্র ২ গোল হজম করেছে আর্জেন্টিনা। একই পরিমাণ গোল হজম করেছে ব্রাজিলও। ব্রাজিলের রক্ষণভাগের ফুটবলাররা ইউরোপের বড় ক্লাবে খেলেন, দানিলো, অ্যালেক্স সান্দ্রো জুভেন্টাসে খেলছেন, থিয়াগো সিলভা আছেন, এডের মিলিটাও আছেন। আরও আছেন প্যারিস সেইন্ট জার্মেইর মারকুইনহোস। মিলিটাও এবারের লা লিগায় লিওনেল মেসির বিপক্ষে খেলেছেন এবং তাকে গোল করতে দেননি। খুব বেশি পরিচিত নাম না থাকলেও এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার রক্ষণভাগ ঠিকঠাক কাজ করে গেছে।

ক্রিশ্চিয়ান রোমেরোকে আলাদাভাবে লক্ষ্য করা গেছে। অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি আছেন, তবে বল আদানপ্রদানের ক্ষেত্রে মারকুস আকুনিয়া ভালা করলেও সামগ্রিক রক্ষণভাগ সামলানোর ক্ষেত্রে আর্জেন্টিনার কোচ স্কালোনি তার ওপর খুব ভরসা করতে পারছেন না। ডিফেন্সিভ মধ্যভাগ আধুনিক ফুটবল ম্যাচ জয়ের নিয়ন্তা রক্ষণভাগের ওপরের দিকে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার রেয়াল মাদ্রিদের ক্যাসেমিরোও লিওনেল মেসির বিপক্ষে খেলে অভ্যস্ত। লিওনেল মেসি ২০১৮ সালের পর আর রেয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগায় গোল পাননি। এদিক থেকে কিছুটা হলেও সুবিধা আর্জেন্টিনাও পাবে। নেইমারের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস খেলছেন আর্জেন্টিনার হয়ে।

মেসি বনাম নেইমারঃ বড় ম্যাচে বড় খেলোয়াড়দের প্রমাণের থাকে অনেক কিছু। ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেয়ার পরে পর, মেসি আর নেইমার বড় কোন ম্যাচে একে অন্যের প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হননি। সে হিসেবে এই প্রথম এমন একটা প্রেক্ষাপটে দুই সাবেক সতীর্থ একে অন্যের বিপক্ষে মাঠে নামবেন। ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ এবং ২০১৯ সালে কোপা আমেরিকার ট্রফি জিতেছেন নেইমার। ব্রাজিলের হয়ে তার পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। অল্প সময়ের মধ্যে ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলের গোলসংখ্যার কাছাকাছি চলে এসেছেন নেইমার।

ক্লাব ফুটবলের তুলনায় জাতীয় দলের হয়েই নেইমার তার সহজাত ব্রাজিলিয়ান ফুটবলের ঝলক দেখাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে এসেছেন। অন্যদিকে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে অনেক ম্যাচেই ভালো খেললেও সফলতা পাননি, কোন আর্ন্তজাতিক শিরোপা নেই লিওনেল মেসির ট্রফি ক্যাবিনেটে। তবে ২০১৪ সালে মেসি জিতেছেন বিশ্বকাপের সেরা ফুটবলারের স্বীকৃতি। এবারও কোপা আমেরিকার সবচেয়ে ভালো পারফর্মার মেসিই, এখন পর্যন্ত চারটি গোল করেছেন, যার মধ্যে দুটি সরাসরি ফ্রি কিক থেকে। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো পাঁচটি গোল। অন্যদিকে নেইমার দুটো গোল করলেও গোলের অনেক সুযোগ নষ্ট করেছেন তিনি। এখন পর্যন্ত আটটি বড় সুযোগ নষ্ট করেছেন নেইমার। প্রচুর বলও হারিয়েছেন তিনি পা থেকে। সতীর্থদের তিনটি গোলে সহায়তা করেছেন নেইমার।

আক্রমণভাগঃ যদিও মেসি ও নেইমারই দুই দলের আক্রমণভাগের নেতা। তবুও ব্রাজিলের হয়ে পাকোয়েতা এবং আর্জেন্টিনার হয়ে লওতারো মার্টিনেজ গোল এনে দিচ্ছেন। গত দুই ম্যাচেই পাকোয়েতা গোল করেছেন ব্রাজিলের হয়ে। মার্টিনেজের পাশা পাশি আর্জেন্টিনার হয়ে দুইবার গোলদাতার খাতায় নাম উঠিয়েছেন আলেহান্দ্রো গোমেজ। আর্জেন্টিনার হয়ে চমক দিতে পারেন নিয়মিত বদলি হিসেবে নামা অ্যানহেল দি মারিয়া। ব্রাজিলের হয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়া গ্যাব্রিয়েল হেসুস আর ফাইনালে মাঠে নামতে পারবেন না। তবে নেইমারের সঙ্গী হিসেবে আছেন রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়ররা।

মানসিক চাপঃ স্বভাবতই ফাইনাল ম্যাচে দুই দলের ওপরই মানসিক চাপ থাকে। সেটা যখন হয় চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে, সেটা আরো চাপ বাড়িয়ে দেয়। নেইমার তো আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচের আগেই ঘোষনা দিয়েছেন, আর্জেন্টিনাকে হারিয়েই কোপা আমেরিকার ট্রফি জিততে চাই। এর আগে ২০১৯ সালে ব্রাজিল কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার নেইমারকে ছাড়াই সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দেয় ব্রাজিল। লিওনেল মেসির ওপর থাকবে বাড়তি চাপ।

আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে ১৯৯৩ সালে গ্যাব্রিয়েল বাতিস্তার দুই গোলে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিযোগিতামূলক ফুটবলে আর কোন বড় শিরোপা জিততে পারেনি। তার ওপর ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনাল এবং ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে হেরে গিয়েছিল লিওনেল মেসির দল। লিওনেল মেসি এর মধ্যে একটি ফাইনালে পেনাল্টি শুটআউটে গোল দিতে ব্যর্থ হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দিয়েছিলেন।

আবার টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি দেখায় ব্রাজিল তিনবারের তিনবারই জয় পায়। শেষবার দুই দল কোন ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে, সেবার ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলের একটি জয় পায়। ব্রাজিলের মাটিতে আয়োজিত শেষ পাঁচটি কোপা আমেরিকা টুর্নামেন্টের পাঁচটিতেই শিরোপা জিতেছে ব্রাজিল।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 14 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 16 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 20 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 20 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক