admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জুন, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ
বিরামপুর দিনাজপুর প্রতিনিধিঃ বিরামপুরে বিএনপি’র নতুন সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা অডিটরিয়ামে পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের তৃণমূল নেতৃবৃন্দের মাঝে এসব ফর্ম বিতরণ করেন।
তিনি বলেন দলকে সুসংগঠিত করতে এই কার্যক্রম চলমান থাকবে। এক্ষেত্রে কোন সুবিধা ভোগী লোকজন যেন সুযোগ না পায় সে বিষয়েও খেয়াল রাখার তাগিদ দেন তিনি।তিনি আরো বলেন এই প্রক্রিয়ার মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়াতে ২৫ % নারী সদস্যদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা,উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরীর রুবেল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।
বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজার এর সহ-সভাপতি আব্দুল কাফি, সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ বিরামপুর প্রেসক্লাব কলাবাগানের আহ্বায়ক শাহ আলম মন্ডলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।