admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ
ডাঃ নুরল হক,বিরামপুর প্রতিনিধিঃ বিরামপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. শফিকুল ইসলাম।
উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুনের সভাপতিত্বে উপস্থিত বক্তারা বলেন, সামাজিক ভারসাম্য রক্ষায় গাছ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, শুধু তাই নয় গাছের ছেড়ে দেওয়া অক্সিজেন মানুষ গ্রহণ করে জীবন বাঁচিয়ে রাখে।গাছ রোপনের মাধ্যমে বাস্তব প্রতিফলন ঘটাতে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন লোক জনের মাঝে ২১ হাজার ৬ শত গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলেই উপজেলা চত্বরে কয়েকটি গাছের চারাও রোপন করেন। এ সময় কৃষিবিদ আবু তারেক সিদ্দিকী, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, তোছাদ্দেক হোসেন তোছা,পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরা।
বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারে সিনিয়র সহ-সভাপতি ডাক্তার নুরুল হক, সহ-সভাপতি আবদুল কাফি, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, বিরামপুর প্রেসক্লাব কলাবাগানের আহ্বায়ক মোঃ শাহ আলম মন্ডল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।