admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ
ডাঃ নুরল হক,বিরামপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বিরামপুর সরকারি কলেজ হল রুমে শুভ বড় দিন উপলক্ষে পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিরামপুর উপজেলার খ্রিস্ট ধর্মাবলম্বীদের সহিত শুভেচ্ছা মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল ২৪ ডিসেম্বর সম্মানিত সদস্য স্থায়ী কমিটি জাতীয়তাবাদী দল বিএনপি অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সহিত মত বিনিময় শেষে সন্ধ্যায় বিরামপুর উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে তাঁর বক্তব্যে বলেন, ভারত নিজের স্বার্থসিদ্ধির জন্য ভুয়া সংখ্যা লঘু নির্যাতনের ধোয়া তুলে দেশ অস্থিতিশীল তৈরিতে ব্যস্ত রয়েছে। আমাদের যার যার ধর্মীয় বিশ্বাস তার তার কাছে থাকবে। আমাদের একটি পরিচয় ৫৬ হাজার ১শত ২৬ বর্গমাইলের মধ্যে আমরা থাকি।
আমরা বাংলাদেশী। এ দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান মুসলমান কারোই নয়। এই দেশ আমাদের ,জনগণের। আমরা সংখ্যালঘুও নই, সংখ্যাগুরুও নই। আমাদের মধ্যে ঐক্য ধরে রাখতে পারলে এবং আমাদের মধ্যে ভাবের আদান-প্রদান ও সম্পর্ক থাকে তবে আমাদের মধ্যে কেউ কারো ক্ষতি করতে পারে না । আমরা চাই খ্রিস্টান ভাই-বোনদের সাথে বিএনপি’র সম্পর্ক। আমি আমাদের সাথে কাজ করার জন্য উদার্থ আহ্বান করছি।
আরো বক্তব্য রাখেন, বিশেষ অতিথি মিঞা মোঃ শফিকুল আলম মামুন সভাপতি উপজেলা বিএনপি বিরামপুর মোঃ হুমায়ুন কবির পৌর বিএনপি বিরামপুর মোঃ মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি বিরামপুর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজাউল করিম রেজু সাধারণ সম্পাদক পৌর বিএনপি ।
অনুষ্ঠান শেষে বিরামপুর উপজেলার ৭৮ জন খ্রিষ্ট ধর্মাবলম্বীদের মাঝে প্রতিটি পরিবারকে তিন হাজার করে টাকা অনুদান প্রদান করেন। এবং ঘোড়াঘাট উপজেলায় ৭৬ জন , হিলি উপজেলায় ১৬ জন নবাবগঞ্জ উপজেলায় ৮০ জন খ্রিস্ট ধর্মাবলম্বীদের মাঝে অনুদান প্রদান করেন