হোম
নির্বাচিত কলাম

বিদ্যুতের বাড়তি দাম সেচের সংকট বাড়াবে, বেড়ে যাবে সকল পণ্যের দাম

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এবার সেচের জন্য বিদ্যুতের চাহিদা নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৩৯৫ দশমিক ২৭৭ মেগাওয়াট। সারাদেশে চার লাখ ৬৫ হাজার ৪৫৯টি সেচ সংযোগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে। নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে তৎপর রয়েছে বিদ্যুৎ বিভাগ। তবে দাম বেড়ে যাওয়ায় কৃষককে পরিশোধ করতে হবে বিদ্যুতের বাড়তি দাম। এতে পন্যের উৎপাদন বেড়ে যাওয়ায় চাপে পড়বেন ভোক্তারা।ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সেচ মৌসুমের সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়ে প্রচণ্ড গরম পড়ে, বিদ্যুতের চাহিদা থাকে সর্বোচ্চ। জ্বালানি সংকটে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে অতিরিক্ত গরমের কারণে যন্ত্রাংশ গরম হয়ে যাওয়ার শঙ্কায় অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধও রাখতে হয়। ফলে সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহে নানা চ্যালেঞ্জ রয়েছে। আর এবারে সেই চ্যালেঞ্জ বাড়িয়ে দেবে বিদ্যুতের বাড়তি দাম।
সর্বশেষ গত ১২ জানুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ায় সরকার। বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এই আদেশে বাড়তি দাম চলতি জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। অন্যান্য বার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম বৃদ্ধির ক্ষেত্রে কৃষি বা প্রান্তিক দরিদ্র গ্রাহকদের বিবেচনায় নানা ধরনের সুবিধা রাখলেও নির্বাহী আদেশে সেই সুবিধা রাখা হয়নি।
সব শ্রেণির গ্রাহকদের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আবাসিক গ্রাহক ছাড়াও বেড়েছে সব ধরনের বিদ্যুতের দাম। ফলে কৃষি উৎপাদনে খরচ বাড়বে, যা কৃষি উৎপাদনের প্রভাব ফেলবে।বিশ^ব্যাপী খাদ্য নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে জানিয়ে কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বাংলাদেশকেও তা খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন। আমাদের সময়কে তিনি বলেন, এমনিতেই নানা উপকরণের দাম বাড়ায় কৃষক ফসল উৎপাদনে উৎসাহ হারাচ্ছেন। এ অবস্থায় সেচকাজে বিদ্যুতের দাম বৃদ্ধি অবশ্যই প্রভাব ফেলবে। এ অর্থনীতিবিদ মনে করেন কৃষকদের জন্য আলাদা ভাবা দরকার। তাদের এখন দরকার নগদ আর্থিক সহায়তা। এদিকে ফেব্রুয়ারি মাসে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে সরকার। ইতোমধ্যে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যদি আবারও বিদ্যুতের দাম বাড়ে, তখন অন্যান্য শ্রেণিপেশার মানুষের সঙ্গে আরও চাপে থাকবে কৃষক।
সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিয়ে চলতি সপ্তাহে একটি বৈঠক হয়েছে। এতে ১৭ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকসূত্রে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্র চালাতে প্রতিদিন এক হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস, ৭৭ হাজার টন তেল এবং ৬৬ হাজার টন ডিজেলের চাহিদা নির্ধারণ করেছে পিডিবি। সেচে মোট চাহিদা দুই হাজার ৩৯৫ মেগাওয়াটের মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এককভাবে দুই হাজার ২৮ মেগাওয়াট, পিডিবি ১৭১ মেগাওয়াট, নেসকো ১৪৪ মেগাওয়াট এবং ওজোপাডিকো ৫০ মেগাওয়াট বিতরণ করবে।
এদিকে বিদ্যুৎ বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আমাদের সময়কে বলেন, এ বছর সেচকালেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না। পিডিবির চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ করা বাস্তবতার আলোকে সম্ভব নয় বলে মনে করেন তিনি। এ কর্মকর্তা বলেন, গত বছরও পিডিবি বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য গ্যাসের চাহিদা দিয়েছিল প্রতিদিন ১৬০০ মিলিয়ন ঘনফুট। সরবরাহ করা হয়েছে সর্বোচ্চ এক হাজার মিলিয়ন ঘনফুট। এ বছরও হয়তো চাহিদার বিপরীতে সরবরাহ কিছু বাড়বে। তবে সেটি চাহিদা অনুযায়ী সরবরাহ করা কঠিন। ফলে লোডশেডিং করেই সেচ মৌসুম পার করতে হবে। সরকার স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির উদ্যোগ নিলেও তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা নিয়ে সন্দিহান এ কর্মকর্তা।
উল্লেখ্য, এবার গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৫০০ মেগাওয়াট। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে নির্ভর করা হচ্ছে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর। অথচ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের কোনো যৌক্তিক নিশ্চয়তা নেই। এ দিকে শুধু বিদ্যুৎ নয়, গত ১৭ জানুয়ারি গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। খাতওয়ারি এক লাফে ১৪ থেকে ১৭৯ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্ধারিত নতুন দাম ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। আবাসিক খাতে, সার ও চা উৎপাদনে ব্যবহৃত গ্যাস ছাড়া অন্য খাতে ব্যবহৃত গ্যাসের দাম বেড়েছে। গ্যাসের দাম বৃদ্ধির প্রভাবও পরোক্ষভাবে কৃষির ওপর পড়বে। বেড়ে যাবে সকল পণ্যের দাম বিপাকে পড়বে সাধারণ খেটে খাওয়া ও মধ্যবিত্ত মানুষেরা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

বগুড়ার আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু।
দুর্ঘটনা 13 hours আগে

সুনামগঞ্জে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড।
আইন-বিচার 17 hours আগে

আশুলিয়া-সাভারে ডিবির অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ী
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জ পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন রিভলবার উদ্ধার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আবারও কবর খুঁড়ে কঙ্কাল চুরি:জনমনে চরম আতঙ্ক।
অপরাধ 1 day আগে

রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ:পঞ্চগড়ে শিল্পমন্ত্রী
রংপুর 1 day আগে

দিনাজপুর ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী আটক।
আইন-বিচার 1 day আগে

বগুড়ায় একদিনের নবজাতককে গলা কেটে হত্যা বাবা, মাসহ ৪ জন
অপরাধ 1 day আগে

ঘা না শুকাতেই জামিনে মুক্তি সান্তাহারে মানুষের মাঝে আতঙ্ক।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক