admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী ছোট সিংগিয়া কলেজ পাড়ায় ৮ জানুয়ারি শনিবার সকালে লাহিড়ী কলেজ পাড়া তাকওয়া জামে মসজিদ ও মাদরাসার শুভ উদ্বোধনে ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-মোঃ ফয়জুল ইসলাম হিরু, লাহিড়ী কলেজ পাড়া তাকওয়া জামে মসজিদ ও মাদ্রাসার শুভ উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ দবিরুল ইসলাম এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য এবং সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।