admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৩১ অপরাহ্ণ
বাংলাদেশের হতাশা, জয়ের সুবাস পাচ্ছে ক্যারিবীয়রা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের শেষ দিনে এসে দাঁতে দাঁত চেপে লড়াই করছে কাইল মায়ার্স এবং ক্রুমাহ বোনার। প্রথম সেশনটা তারা নিরবচ্ছিন্ন থেকে কাটিয়ে দেন। ব্যতিক্রম নেই দ্বিতীয় সেশনেও। সবমিলিয়ে এই দুই অভিষিক্ত ক্রিকেটারের ব্যাটে চড়ে জয়ের সুবাস পাচ্ছে ক্যারিবিয়ানরা। জয়ের জন্য শেষ সেশনে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ১২৯ রান। বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট। প্রথম টেস্ট খেলতে নেমে ইতোমধ্যেই সেঞ্চুরি তুলে নিয়েছেন মায়ার্স। এছাড়াও ফিফটি হাঁকিয়েছেন বোনার। তবে মমিনুল হক সৌরভরা রিভিউ কাজে লাগালে এতক্ষণে পরিস্থিতি হয়তোভিন্ন হতে পারতো।

এর আগে প্রথম ইনিংসে ১৭১ রানের লিডের পর মমিনুলের ক্যারিয়ারের দশম সেঞ্চুরিতে (১১৫ রান) ২২৩ করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফিফটির দেখা পান উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। তাতেই ৩৯৫ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৩০/১০ (১৫০.২ ওভার) মেহেদি হাসান মিরাজ ১০৩, সাকিব আল হাসান ৬৮, সাদমান ইসলাম অনিক ৫৯ জোমেল ওয়ারিকান ৪/১৩৩
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৫৯/১০ (৯৬.১ ওভার)
ক্রেইগ ব্রাথওয়েট ৭৬, জার্মেইন ব্ল্যাকউড ৬৮, জশুয়া ডি সিলভা ৪২,
মেহেদি হাসান মিরাজ ৪/৫৮, মোস্তাফিজুর রহমান ২/৪৬
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২২৩/৮ (৬৭.৫ ওভার)
মমিনুল হক ১১৫, লিটন কুমার দাস ৬৯
রাহকিম কর্নওয়াল ৩/৭১, জোমেল ওয়ারিকান ৩/৫৭
ওয়েস্ট ইন্ডিজ ২৬৬/৩ (৯৭ ওভার)
মায়ার্স ১৭৭*, বোনার ৭৯*
মিরাজ ৩/৯২।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||