admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ সৌদি আরবের পবিত্র মক্কায় ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজ সালেহ আহমাদ মোস্তাকিম।
প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ কোরআন তেলোয়াতে অংশ নেন। সেখান থেকে পাঁচ জনকে বাছাই করা হয় জনকে বাছাই করা হয।
হাফেজ তাকরীম মারকাযুল ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার কৃতি শিক্ষার্থী। প্রতিযোগিতায় তৃতীয় হয়ে বাংলাদেশি টাকায় প্রায় ২৯ লক্ষ টাকা পেয়েছে সে। তার বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদরাসার শিক্ষক। মা গৃহিণী।
দুঃখজনক হলেও সত্যি ক্রিকেট কিংবা ফুটবলে সাফল্য পেলে বাংলাদেশের সরকারসহ দেশবাসী তাদের বাহাবাদেন। সরকার থেকে বাড়ি,গাড়ি টাকা দেয় অথচ এই ক্ষুদে কোরআনের হাফেজের সাফল্যকে মূল্যায়ন করা হয়নি, বাংলাদেশের বড় কোনো গণমাধ্যম মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়নি যা অত্যন্ত দুঃখজনক।
এই ক্ষুদে শিশুটি বাংলাদেশের জন্য বয়ে এনেছে শ্রেষ্ঠ সম্মান। অথচ দেশের বেশিরভাগ মানুষই জানে না, তাকে রিসিভ করতে বিমানবন্দরে গাড়ি ও পাঠানো হয় নাই, সংবর্ধনার আয়োজন করা হয় নাই এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।