হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে করোনাকালীন স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি দুই দিন!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২১ ১১:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে করোনাকালীন স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি দুই দিন! সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি একদিন বাড়িয়ে দুই দিন করা হচ্ছে। জাতীয় নতুন শিক্ষাক্রমের রূপরেখায় বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। রূপরেখাটি গত ১৩ সেপ্টেম্বর অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা ২০২৩ সাল থেকে বাস্তবায়ন শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক ড. মশিউজ্জামান। তবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাইলে আগেও সপ্তাহে দুই দিন ছুটি চালু করতে পারে বলে জানিয়েছে এনসিটিবি সূত্র। এ সংক্রান্ত এক প্রস্তাবে ২০২০ সালে অনুমোদন দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় দুটি।

খসড়ায় অনুমোদনের দিনই সংবাদ সম্মেলন করে নতুন শিক্ষাক্রমের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানান, আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে। এক্ষেত্রে প্রাথমিকে প্রথম শ্রেণি এবং মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং শুরু হবে। আর প্রয়োগ শুরু হবে আগামী ২০২৩ সাল থেকে। ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাস্তায়ন করা হবে।

বিদ্যমান ব্যবস্থায় সব ছুটি ধরে বছরে ক্লাস হয় ২১৫ দিন, যা নতুন কারিমুলামে কমে আসবে ১৮৫ দিনে। এনসিটিবি বলছে, আন্তর্জাতিক মান বজায় রেখে ছুটি বাড়লেও কমছে না ‘লার্নিং আওয়ার’। এতে শিক্ষা কার্যক্রমের ক্ষতি হবে না, বরং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপ কমবে। নতুন রূপরেখায় জানানো হয়েছে, সাপ্তাহে দুদিন ছুটি ধরে ১ম-৩য় শ্রেণিতে বছরে মোট শিখন হবে ৬৮৪ ঘণ্টা এবং ৪র্থ-৫ম শ্রেণিতে ৮৫৫ ঘণ্টা। মাধ্যমিকে ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিখন হবে ১ হাজার ৫০ ঘণ্টা এবং ৯ম ও ১০ম শ্রেণিতে ১ হাজার ১১৭ ঘণ্টা। এ ছাড়া উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ১ হাজার ১৬৭ ঘণ্টা শিখন হবে।

শিক্ষাক্রম প্রণয়নের সময় বিষয়টি নির্ধারণ করা দেয়া হবে উল্লেখ করে রূপরেখায় বলা হয়, জাতীয় দিবসগুলোতে খোলা থাকবে বিদ্যালয়, দিবস পালনের কর্মসূচিও শিক্ষার অংশ বিবেচনা করা হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৩ দেশসহ উন্নত বিশ্বের সঙ্গে মিল রেখেই এটি করা হচ্ছে।

জানা যায়, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি শুক্রবার রয়েছে। এর সঙ্গে শনিবারও ছুটি করার প্রস্তাব দেয় এনসিটিবি। বিষয়টি পর্যালোচনা করে গত বছরের ৬ অক্টোবরের বৈঠকে সম্মতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, সাপ্তাহিক সরকারি ছুটি দুই দিন হলেও শিক্ষাপ্রতিষ্ঠানে একদিন ছুটি। এ জন্য আরেক দিন বাড়িয়ে ছুটি সমন্বয় করা হচ্ছে।

বাংলা একাডেমি প্রণীত ১৪২৭-২৮ বঙ্গাব্দের বর্ষপঞ্জি, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন ধর্মীয় পর্বের তালিকা, আবহাওয়া অধিদপ্তর এবং আরবি মাসের ইসলামী পর্বগুলোর সঙ্গে সমন্বয় করে ২০২১ সালের ছুটির খসড়া তালিকা প্রণয়ন করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী, শবে বরাত ২৯ মার্চ সোমবার, শবে কদর ১০ মে সোমবার, ঈদুল ফিতর ১৩ মে বৃহস্পতিবার, ঈদুল আজহা ২০ জুলাই মঙ্গলবার, আশুরা ১৯ আগস্ট বৃহস্পতিবার, ঈদে মিলাদুন্নবী ১৯ অক্টোবর মঙ্গলবার।

এ ছাড়া বিভিন্ন জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের ছুটি এ তালিকায় রয়েছে। এসব ছুটির মধ্যে ছয়টি সাপ্তাহিক ছুটির দিন (চারটি শুক্রবার ও দুটি শনিবার) অন্তর্ভুক্ত। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে আট দিন নির্বাহী আদেশের ছুটির মধ্যে এক দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি সবমিলিয়ে কার্যত ১৫ দিন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 11 minutes আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 7 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 19 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 19 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 23 hours আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 23 hours আগে

‎সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে ভিডিও
অপরাধ 23 hours আগে

সুনামগঞ্জে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাট।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক