হোম
আইন-বিচার

বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্ত কর্নেল ও স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২১ ১০:২০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্ত কর্নেল ও স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড। বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বাংলাদেশ সেনাবাহিনী থেকে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানা আনজুমকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে আদালতের ওই রায়ে। বুধবার ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কবির আহাম্মদ রুমী এসব তথ্য জানিয়েছেন। পলাতক থাকায় মি. খানের পক্ষে রাষ্ট্র থেকে একজন কৌঁসুলি নিয়োগ দেয়া হয়েছিল, তবে ওই রায়ের ব্যাপারে তার বক্তব্য জানা যায়নি। শহীদ উদ্দিন খান ও তার স্ত্রী ফারজানা আনজুম খান উভয়েই দেশের বাইরে রয়েছেন। আদালতে তাকে পলাতক হিসেবে দেখানো হয়েছে এবং এ কারণে তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা জারি করেছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছে।

এই মামলায় আরেক আসামী জহুরুল হক খন্দকারের মৃত্যু হওয়ায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া, অপর দুইজন অভিযুক্ততে অব্যাহতি দিয়েছে আদালত। মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০১৯ সালের ১৫ই জানুয়ারি ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় শহীদ উদ্দিন খানের বাসায় অভিযান চালিয়ে দুইটি পিস্তল, ছয়টি গুলি, দুইটি শটগান ও তিন লাখ সমমানের জাল টাকা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ১৭ই জানুয়ারি কাউন্টার টেরোরিজম ইউনিট শহীদ উদ্দিন খানসহ পাঁচজনের বিরুদ্ধে নগদ ও জাল টাকা উদ্ধার করায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এছাড়া, অস্ত্র আইনেও একটি মামলা করা হয়।

অস্ত্র আইনে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে সরকার ও রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি এবং জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। অস্ত্র আইনের একটি মামলায় এর আগে গত বছরের ১০ই নভেম্বর লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) শহীদ উদ্দিন খান, তার স্ত্রী ফারজানা আনজুম খানসহ মোট চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আর বিশেষ ক্ষমতা আইনের মামলায় রায় ঘোষণা করা হলো আজ।

এছাড়া, গত বছর ২০শে ডিসেম্বর আয়কর ফাঁকির একটি মামলায় শহীদ উদ্দিন খানকে নয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
সরকারের একজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে ব্যবসায়িক বিরোধের জেরে হুমকি ও গুমের অভিযোগ সংক্রান্ত খবর কিছু গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আলোচিত হয়ে ওঠেন শহীদ উদ্দিন খান। ইউটিউব ও সামাজিক মাধ্যমে সরকারের একজন সমালোচক হিসেবেও তিনি পরিচিতি পেয়েছেন।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 6 hours আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 6 hours আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 11 hours আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 17 hours আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 17 hours আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 24 hours আগে

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারির পরও থামেনি দখলচেষ্টা,বিশ্বম্ভরপুরে উত্তেজনা।
আইন-বিচার 24 hours আগে

জ্বালানি তেল পাচার রোধে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিজিবির টহল জোরদার।
রংপুর 24 hours আগে

দিনাজপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের অভিযানে আসামীসহ ভারতীয় স্কাফ সিরাপ
আইন-বিচার 1 day আগে

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক