admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২১ ১২:০৯ অপরাহ্ণ
বাংলাদেশ সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং গাজী টিভি। প্রথম টি-টোয়েন্টি জেতায় আজ সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে তামিম ইকবাল, মমিনুল হক সৌরভরা।
যেখানে শতভাগ জয় আছে সফরকারীদের। নাঈম শেখ, সৌম্য সরকারদের দাপটে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের ছুঁড়ে দেওয়া ১৫৩ রানের লক্ষ্যে টাইগাররা পৌঁছে গেছে ৮ উইকেট এবং ৭ বল হাতে রেখেই। দ্বিতীয় ম্যাচেও তাই একাধিপত্য দেখাতে চাইবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
টি-টোয়েন্টির শততম ম্যাচ হওয়ায় গতকালের জয়টা বাংলাদশের জন্য একটু বেশিই স্মরণীয় হয়ে থাকবে। কুড়ি ওভারে নিজেদের প্রথম ম্যাচটাও টাইগাররা খেলেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০৬ সালে খুলনায় অনুষ্ঠিত সে ম্যাচ ৪৩ রানে জয় পেয়েছিল শাহরিয়ার নাফিসের নেতৃত্বাধীন বাংলাদেশ। আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার পর গতকালই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামেন সাবেক অধিনায়ক এবং তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
চার ওভার বল করে ২৮ রানের বিনিময়ে ওয়েসলে মাধেভেরের উইকেট পেলেও ব্যাট হাতে নামার প্রয়োজন হয়নি সাকিবের।প্রথম টি-টোয়েন্টি জেতায় আজ বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে পেস অ্যাটাকের বৈচিত্রতার কথা ভেবে তাসকিন আহমেদ কিংবা রুবেল হোসেনের যেকোন একজনকে একাদশে নিতে পারে ম্যানেজম্যান্ট।
বাংলাদেশ টি-টোয়েন্টি দলঃ মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, আমিনুল আসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||