হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশেকে চিকিৎসা সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

স্টাফ রিপোর্টঃ শুক্রবার (২৫ এপ্রিল) থেকে রোববার পর্যন্ত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের ২৪তম আন্তর্জাতিক সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ মেডিসিন বিশেষজ্ঞরা।

তারা উল্লেখ করেন, আধুনিক ও গবেষণাভিত্তিক চিকিৎসা নিশ্চিত করতে মেডিকেল শিক্ষার কারিকুলাম সংস্কার এবং চিকিৎসা পদ্ধতিতে যুগোপযোগী পরিবর্তন আনা অপরিহার্য। পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে স্বল্পমূল্যের কার্যকর ওষুধ ব্যবহারের ওপরও জোর দেন তারা। বিশেষজ্ঞরা জানান, ডায়াবেটিসের মতো রোগও প্রাথমিক পর্যায়ে কিছু শারীরিক পরিশ্রম এবং কমদামি ম্যাটফরমিন ট্যাবলেটের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য চিকিৎসার ব্যয় কমাতে সহায়ক হবে। তারা বলেন, স্বল্প খরচে উন্নতমানের সেবা নিশ্চিত করতে চিকিৎসকদেরও নতুন ধারায় প্রস্তুত হতে হবে। প্রাথমিক পর্যায়ে অধিকতর কার্যকর ওষুধ ব্যবহারের পাশাপাশি রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো দরকার। চিকিৎসা শিক্ষায় কারিকুলাম সংস্কারের তাগিদ

বক্তারা আরো বলেন, বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করতে মেডিকেল শিক্ষায় পরিবর্তন জরুরি। গবেষণাভিত্তিক শিক্ষাপদ্ধতি, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং আন্তর্জাতিক মানের পাঠ্যসূচি চালুর ওপর গুরুত্বারোপ করেন তারা। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান বলেন, মেডিসিন চিকিৎসা ব্যবস্থার মূলধারা। দেশের ১১৪টি মেডিকেল কলেজের মধ্যে ৩৭টি সরকারি হলেও প্রয়োজনীয় জনবল এখনো ঘাটতি রয়েছে। এ অবস্থায় সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে নতুন পদ সৃষ্টি এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগ জরুরি।

তিনি জানান, সোসাইটি স্বাস্থ্যখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। আন্তর্জাতিক অংশগ্রহণ এবং অভিজ্ঞতা বিনিময় সম্মেলনে অংশ নিচ্ছেন দুই হাজারেরও বেশি দেশি মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক। পাশাপাশি পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্সসহ বিভিন্ন দেশ থেকে ১০ জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ অংশগ্রহণ করেছেন। তাঁরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সাথে আন্তর্জাতিক চিকিৎসা প্রথার সংযোগ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের। বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

সম্মাননা ও অতীতের ভূমিকার স্মরণ সম্মেলনে অধ্যাপক মনির-উজ-জামান ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে শহীদ ও আহতদের স্মরণ করে বলেন, তখনও মেডিসিন বিশেষজ্ঞরা নীরবে চিকিৎসা ফ্রন্টে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। আজকের বাংলাদেশের উন্নয়নে তাঁদের অবদান অবিস্মরণীয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, অধ্যাপক ডা. এম এ ফয়েজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সোসাইটির সদস্য সচিব মুহাম্মদ জাকারিয়া আল আজিজ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 11 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 12 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 16 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক