তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির উত্তোলনরত কয়লার স্তূপে দিনের পর দিন জ্বলছে আগুন কর্তৃপক্ষের নেই কোন ভূমিকা। রবিবার ৫ এপ্রিল সরজমিনে গিয়ে দেখা গেছে উত্তোলনরত কয়লার স্তূপে আগুন লেগে দূষিত ধুঁয়া বের হচ্ছে আগুন নিয়ন্ত্রণসহ ধুঁয়া নিরসনে কাজ করছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন কর্মীরা।
এ বিষয়ে সিভিল ডিফেন্স স্টেশন কর্মীদের সাথে কথা বললে তাঁরা জানান চৈত্রের ক্ষরায় কয়লার স্তূপের নিচ থেকে মূলত আগুনের সূত্রপাত ঘটে ধুঁয়া বের হচ্ছে যেই জায়গায় আগুনের সূত্রপাত ঘটে ধুঁয়া বের হচ্ছে আমরা সেই জায়গাগুলোতে পানি দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি কিন্তু ২৪ ঘন্টা ধরে কাজ করেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছেনা বলে জানান ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন কর্মীরা।
বড়পুকুরিয়া কয়লাখনির উত্তোলনরত কয়লার স্তূপ টি ফুলবাড়ী পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে হওয়ায় কয়লার দূষিত ঝাঁজালো ধুঁয়ায় পথচারীদের শ্বাস প্রশ্বাসের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে পথচারীদের সাথে কথা বললে তাঁরা জানান বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন করে সড়কের পার্শ্বে রাখা হয় দীর্ঘদিন ধরে পড়ে থাকায় প্রতিবছর ক্ষরা মৌসুমে কয়লায় আগুনের সূত্রপাতে দূষিত ধুঁয়া বের হয় যা আমাদের সাধারণ পথচারীদের চলাচলে শারীরিক সমস্যায় পড়তে হয়।
এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির জিএম মাইনিং জাফর সাদিকের সাথে কথা বললে তিনি জানান উত্তোলনরত কয়লার মালিক পিডিবি যা তাপবিদ্যুৎ কেন্দ্রের আওতায় তাঁদের জ্বালানি স্বক্ষমতা কতটুকু এবং কিভাবে তাঁরা কয়লা সংরক্ষণ করে রাখবেন সেটা তাঁদের বিষয় তবে দীর্ঘদিন ধরে পড়ে থাকায় কয়লার গুণগত মান নষ্ট হচ্ছে গরমে আগুন লেগে দূষিত ধুঁয়া বের হচ্ছে যা অনেক সময় সাধারণ মানুষের অভিযোগ আমাদের রিসিভ করতে হচ্ছে এ বিষয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে নলেজ দিচ্ছি কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন না।
এ বিষয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক এর সাথে তার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিব করেন না।