মিরু হাসান || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ
বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত দেশি মদপানে চার জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে হাসপাতালে ভর্তি অপর একজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের বাড়ি উপজেলার খোট্টাপাড়া এলাকায়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্গাপূজার দশমীর দিন স্থানীয় মিজানুর রহমান, নাসিমুল ইসলাম, আবদুল মানিক, আল কাফি ও রঞ্জু মিয়া তাদের সনাতন ধর্মাবলম্বী বন্ধুদের সঙ্গে দেশি মদপান করেন। ওই রাতেই তারা অসুস্থ হয়ে পড়লে পাঁচজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথমে, ৭ অক্টোবর মারা যান মিজানুর রহমান। তিনি স্থানীয় এক নারী ইউপি সদস্যের স্বামী। এরপর বৃহস্পতিবার রাতে মারা যান নাসিমুল ইসলাম। শুক্রবার দুপুরে প্রাণ হারান আবদুল মানিক ও আল কাফি।
এ পর্যন্ত বিষাক্ত মদপানের ঘটনায় চারজনের মৃত্যু হলো। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জু মিয়ার অবস্থাও আশঙ্কাজনক। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মৃত্যুর কারণ ও মদের উৎস খুঁজে বের করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||