হোম
আন্তর্জাতিক

 বকুল মিয়ার ভারতের আসামের জেলে মৃত দেহ বাংলাদেশে ফিরছে 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ জুলাই, ২০২০ ৯:০৬ পূর্বাহ্ণ

BD-Bokul-Death-in india-mknewsbd

ফাইল ছবি

আসামের বিভিন্ন জেলায় লকডাউনের মধ্যে রাস্তায় বেরনো মানুষকে পুলিশের জেরা ও শাস্তির মুখে পড়তে হয়েছে। আসামের ধুবড়ি জেলায় কারাগারে প্রায় দুমাস আটক থাকার পরে বাংলাদেশের কুড়িগ্রামের বকুল মিয়ার আজ শনিবার দেশে ফেরার কথা। তবে সশরীরে নয়, আজ ফিরছে তার মরদেহ, কারণ পয়লা জুলাই জেলবন্দী অবস্থাতেই হার্ট অ্যাটাকে মারা গেছেন বকুল মিয়া। আরও ২৫ জনের সঙ্গে ধুবড়ি জেলায় বকুল মিয়া ধরা পড়েছিলেন মে মাসের গোড়ার দিকে। তারা আসামের জোড়হাট থেকে একটি ছোট ট্রাক ভাড়া করে পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধ সীমান্তের দিকে আসছিলেন। সেই সময়ে ভারতে লকডাউন চলছিল। লকডাউনের মধ্যে কোথায় যাচ্ছেন এতজন একসঙ্গে, সেই খোঁজ করতে গিয়ে পুলিশ জানতে পারে তারা বাংলাদেশের নাগরিক। দেশে ফেরার সুযোগ দিচ্ছে ভারত সরকার – সেকথা জেনেই তারা সীমান্তের দিকে এগোচ্ছিলেন। কিন্তু গ্রেপ্তার করা হয় বকুল মিয়া সহ ২৬ জন বাংলাদেশি নাগরিককে।

তার জামাই জলিল মিয়া যখন শ্বশুরের মৃতদেহ আনতে সীমান্ত চৌকির দিকেই যাচ্ছিলেন সেই সময়েই তার  সংবাদ মাধ্যমকে জানান। জলিল মিয়া বলছিলেন, আমি মানছি তারা লকডাউন অমান্য করেছিল। কিন্তু তার জন্য রিমান্ডে নিতে হবে, এটাই কি বিধান? তাদের সবার তো বৈধ ভিসা ছিল! পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরতে গিয়ে ধরা পড়েছিলেন বকুল মিয়া ওই ঘটনার পরেই ধুবড়ির পুলিশ জানিয়েছিল ধৃতদের জেরা করে তারা জানতে পেরেছে যে পর্যটক ভিসা নিয়ে ভারতে এসে তারা রোজগার করছিলেন। সেটা ভিসার নিয়ম ভঙ্গ। সেজন্যই গ্রেপ্তার করা হয়েছে তাদের। কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ও বর্ডার ভিক্টিমস লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ফোরামের নেতা অ্যাব্রাহাম লিঙ্কন বলছিলেন, তারা কাজ করেছিলেন ঠিকই, কিন্তু লকডাউনের মতো অভূতপূর্ব পরিস্থিতিতে পরে জীবনধারনের জন্য বাধ্য হয়েছিলেন রোজগার করতে।

আমি যদি ধরেও নিই যে তারা পর্যটক ভিসার শর্ত ভেঙ্গে সেখানে কাজ করেছে। তারা বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কিন্তু কাজ করে নি। লকডাউনের সময়ে তারা যে পরিবারগুলোতে ছিলেন, সেখানকার মানুষ যেমন কাজ করেছেন, এই বাংলাদেশিরাও সেরকমই কাজে হাত লাগিয়েছেন, উপার্জন করেছেন। লকডাউনের মধ্যে বেঁচে থাকার জন্য তাকে রোজগার করতে হয়েছে, বলছিলেন মি. লিঙ্কন। তিনি বলেন, আমি মনে করি ভারত রাষ্ট্রের সঙ্গে আমাদের দেশের সুসম্পর্কের কথা মাথায় রেখে ওই ২৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। দুই দেশের জন্য একটা ভাল উদাহরণ হবে সেটা। বিভিন্ন কারণে ভারতে গিয়ে লকডাউনের মধ্যে আটকে পড়েছিলেন অনেক বাংলাদেশি, যেমন চিকিৎসা করাতে গিয়ে ভেলোরে আটকে পড়েন রাজু আহমেদ এবং তার চাচা এদের দেশে ফেরানোর দাবি যেমন বাংলাদেশে উঠেছে, তেমনই বিষয়টা পৌঁছিয়েছে ভারতের মানবাধিকার কমিশনেও। মানবাধিকার সংগঠন মাসুম সেই অভিযোগে কী জানিয়েছে, সেটাই বলছিলেন সংগঠনটির প্রধান কিরীটি রায়।

বকুল মিয়ার মৃত্যুকে হত্যাই বলব আমি। সেখানে পুলিশ প্রশাসন একটা গর্হিত কাজ করেছে। হেপাজতে কারও মৃত্যু হলে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটকে দিয়ে ঘটনার তদন্ত করাতে হয়। কিন্তু সেটা না করে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তদন্ত হয়েছে, যিনি প্রশাসনের অঙ্গ। বকুল মিয়ার বিষয়টা আমরা মানবাধিকার কমিশনে জানিয়েছি। আমাদের অভিযোগটা গ্রহণ করে আসামের মুখ্য সচিব, ধুবড়ির জেলা শাসক আর পুলিশ সুপারিন্টেডেন্টের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, বলছিলেন কিরীটি রায়। গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী দূতাবাস দেখা করেছে বন্দীদের সঙ্গে। জেলার লিগ্যাল এইড সেল থেকে এদের হয়ে লড়ার জন্য আইনজীবী নিয়োগ করা হয়েছে। আবার মানবাধিকার সংগঠনগুলোও আলাদা আইনজীবী দিয়েছে। আগামী সোমবার মামলার শুনানির দিন। বকুল মিয়ার জামাই জলিল মিয়ার আশা, তার শ্বশুর তো জীবিত অবস্থায় ফিরতে পারলেন না, বাকিরা যেন দ্রুত ফিরে আসেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের লতিফা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক
দুর্ঘটনা 2 hours আগে

সুনামগঞ্জে তিনটি বসতবাড়ি,গবাদিপশু,নগদ টাকা পুড়ে ১৬ লক্ষ টাকার ক্ষতি।
দুর্ঘটনা 2 hours আগে

পঞ্চগড়ে শিশুকে জোরপূর্বক ধর্ষন করলো তিন তরুন প্রতিবেশী।
অপরাধ 2 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার থানায় মামলা।
অপরাধ 2 hours আগে

পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস।
দুর্ঘটনা 11 hours আগে

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।
রংপুর 17 hours আগে

মালয়েশিয়া জোহরবারুতে বৈধ কাগজ ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস রত বাংলাদেশি
আন্তর্জাতিক 1 day আগে

তারেক রহমানের মামা সাঈদ ইস্কান্দারের ভায়রা মাসুদই  কোকোর লান্সে আঘাত
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে একটি সুইস গেটের অভাবে প্রতি বছর ৫শ একর জমির
জনদুর্ভোগ 2 days আগে

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক