হোম
আন্তর্জাতিক

ফারুক খান ভারতের অধিকার আছে আমাদের সব নদীর পানিতে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০১৯ ১২:৩৩ অপরাহ্ণ

Mp-mknewsbd

ফাইল ছবি

‘চুক্তিতে ভারতের চেয়ে বাংলাদেশের লাভ-ই বেশি। যারা সমালোচনা করেন, তারা শুধু রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্যই করছেন। ফিলিস্তিনের সমস্যা সমাধান হয়নি কেন, কাশ্মীরে ৭০ বছরে শান্তি আসেনি কেন? এগুলোও তো আমাদের সামনে উদাহরণ। রোহিঙ্গা নিয়ে আমরা তৎপর। সমাধানের পথ বের করছি। অধৈর্য হলে সত্যিকার সমাধান হয় না।’-প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফরকে ফলপ্রসূ উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান এসব কথা বলেছেন।
কর্নেল (অব.) ফারুক খান বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে উচ্চমানে এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের মধ্য দিয়ে আবারও তার প্রমাণ মিলেছে। দুটি দেশে সম্পর্কের ভিত্তি মজবুত করে একে অপরের প্রতি কীভাবে সহানুভূতি প্রকাশ করতে পারে, তার অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত-বাংলাদেশ।’প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ আলোচনা হয়েছে- এমনটি জানিয়ে এই রাজনৈতিক বলেন, ‘পারস্পরিক সমস্যাগুলো দূরীকরণে কথা হয়েছে। যেমন, রোহিঙ্গা, তিস্তার পানি বণ্টনসহ অন্যান্য নদীর সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারে, যোগাযোগ, অর্থনৈতিক যোগাযোগ গুরুত্ব পেয়েছে এই সফরে। এ কারণেই আমরা এই সফরকে ফলপ্রসূ সফর মনে করছি। যে সমস্যাগুলো আছে, তা আগামী দিনে সমাধান হবে বিশ্বাস করি।’

সফর নিয়ে কূটনীতিক বিশ্লেষকদের সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমি কূটনীতিকদের বক্তব্য শুনেছি। তাদের বক্তব্য মিডিয়াকে খুশি করার জন্য। বিশ্বের কোনো দেশেই সব সমস্যা এক সফরের মধ্য দিয়ে শেষ হয়ে যায় না। যারা এই সফর নিয়ে সমালোচনা করছেন, তারা হয়ত কূটনীতি বোঝেন না, নয়ত বলার জন্য বলছেন।’
আওয়ামী লীগ ক্ষমতার টানা দশ বছর পার করল এবং ভারতের সঙ্গে সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল- এর জবাবে ফারুক খান বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সমস্যাগুলো দীর্ঘদিনের। যারা সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, অন্য সরকার যখন ক্ষমতায় ছিল, তারা কী করেছেন? সমালোচকরা কী করেছেন তখন? তারা তো একটি সমস্যাও সমাধান করতে পারেনি।’
‘আমরা কিন্তু গঙ্গা চুক্তি, ছিটমহলের মতো জটিল সমস্যার সমাধান করেছি। একদিনেই সব সমাধান হয় না। যারা বক্তব্য দিচ্ছেন, তারা না বুঝে বক্তব্য দিচ্ছেন। হিংসা বা বিদ্বেষ ছড়িয়ে কোনো সমস্যার সমাধান হয় না। আলোচনা করে সমাধান করতে হয়।’
পানির সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু তিস্তা নয়, অন্যান্য নদী নিয়েও সমস্যা আছে। আমাদের বুঝতে হবে আমাদের সব নদীর পানি আসে ভারত থেকে। এ পানিতে ভারতেরও অধিকার আছে। কিন্তু পানি নিয়ে ভারতের যে নীতি, তার বিরোধিতা আমরাও করছি।’

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি,দালালের ১০ দিনের জেল।
আইন-বিচার 7 hours আগে

সান্তাহারে সরকারি পুকুর রক্ষায় অভিযান,জরিমানার পর অপরাধীদের চাপের মুখে প্রশাসন।
অপরাধ 7 hours আগে

​দিনাজপুরে শান্তিতে ঘুমাতে চাই স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার
দুর্ঘটনা 17 hours আগে

দিনাজপুরের খানসামা হোসেনপুর মাদ্রাসায় দুপুরে তালা।
রংপুর 17 hours আগে

সাভারে চালককে জবাই করে হত্যা।
ঢাকা 2 days আগে

সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব সরকারি পুকুর কেটে মাটি পাচার।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁয়ের পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা পুলিশের সচেতনতামূলক
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অসহায় নারীদের উপর নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জের নদী থেকে লাশ উদ্ধার।
দুর্ঘটনা 2 days আগে

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কোন তদবির চলবেনা-ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক