admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ মে, ২০২৪ ৯:৫৭ পূর্বাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড়,প্রতিনিধি: গত ২১ এপ্রিল ২০২২ তারিখ মহামান্য হাইকোর্টে বিভাগে দায়েরকৃত ৪৬৪০/২০২২নং রিট পিটিশনের আদেশেরটার্মিনাল ছাড়া সড়ক ও মহাসড়কে কোন টোল আদায় করা যাবে না, মর্মে মহামান্য হাইকোর্টের দেয়া নির্দেশ অমান্য করে বোদা বাজারে টোল আদায় করা হচ্ছে পৌর টোল।
এই জন্য গতকাল (২৪ মে) শুক্রবার বোদা শহিদ মিনার চত্তরে টোলের নামে ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত চাঁদাবাজি বন্ধের দাবিতে এবং টোল না দেওয়াতে গাড়ির চাবি নিয়ে নেওয়া ও মারপিট বন্ধের দবিতে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়,
উক্ত উন্মুক্ত সভায় সকলের মতামতের ভিত্তীতে আগামি (২৬ মে) রবিবার বোদা পৌরসভা ও ইউএনও এর বরাবরে লিখিত ভাবে দর্খাস্ত প্রদান করবে সংগঠনের নেতারা।
এর পরেও যদি টোল নামের চাঁদাবাজি ও গাড়ির চাবি নিয়ে মারপিট বন্ধ না হয়, তবে বৃহত্তর আন্দোলনের হুসিয়ারি দেন নেতারা।উক্ত সভায় সভাপতিত্ব ও বক্ত্ব্য প্রদান করেন: বাবু বিমল চন্দ্র সেন বিশিষ্ট শ্রমিক নেতা।আরো বক্ত্ব দেন বোদা পৌর: আওয়ামিলীগ সাধা:সম্পাদাক- আফছারুল আমিন,
রিক্সা ভেন ও বোদা উপজেলা আওয়ামিলীগ যুব লীগের সাধারন সম্পাদক-মোস্তাফিজুর রহমান, বোদা উপজেলা অটোবাইকের সভাপতি- মোঃ ইউসুফ, ও সহ সভাপতি- হাবিবুর রহমান হাবিব সহ প্রমুক সহ সংগঠনের বিভীন্ন দায়িত্বপ্রাপ্ত নেতা ও সদস্য এবং সাধারণ জনগণ।