admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২০ ৯:০৯ অপরাহ্ণ
করোনাভাইরাসে গোটা পৃথিবীতে মোট শনাক্তের সংখ্যা বৃহস্পতিবার বিকেলে ১ কোটি ৯০ লাখ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোট ১ কোটি ৯০ লাখ ৬ হাজার ৬৯২ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
সুস্থ হয়েছেন ১ কোটি ২১ লাখ ৯৩ হাজার ৫৮৪ জন। মারা গেছেন ৭ লাখ ১১ হাজার ৮৭৬ জন। জুলাই মাসে করোনা সবচেয়ে বেশি ভোগানোর পর আগস্টেও একই ধারা অব্যাহত। গত মাসে প্রায় ৭০ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়!
৩০ ডিসেম্বর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক হিসাব শুরু হওয়ার পর বিশ্বব্যাপী করোনা রোগীর সংখ্যা কোটি ছাড়ায় জুনের শেষ দিকে। এরপর শুধু জুলাই মাসেই ৬৯ লাখ ৪১ হাজার ৫২০ জন নতুন রোগটিতে পজিটিভ হিসেবে শনাক্ত হন।
ডব্লিউএইচওর দিনভিত্তিক হিসাব পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে, গত ২২ দিনে করোনা বেশি ছড়িয়েছে। এই সময়ে প্রতিদিন দুই লাখের বেশি করে মানুষ কভিড-১৯ পজিটিভ হয়েছেন।