admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ণ
মোক্তারুজ্জামান,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধিঃ পার্বতীপরে ২৮ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুর ১২ টা ১০ মিনিটে ২০২৪ এর জুলাই-আগষ্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের আহত ও শহীদদের স্মরণে স্বরণসভা অনুষ্টিত হয়েছে। উক্ত স্মরনসভার আয়োজন করেন পার্বতীপুর উপজেলা প্রশাসন। জানা যায়, ২০২৪ এর জুলাই-আগষ্ট মাসে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন শহরে সংগঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অনেকেই আহত ও নিহত হয়ে ছিল। তাদের উদ্দেশ্যই এ স্মরনসভার এক জনাকীর্ণ পরিবেশে মধ্যে দিয়ে আয়োজন করেন পার্বতীপুর উপজেলা প্রশাসন। জানা যায়, ২০২৪ এর জুলাই-আগষ্ট মাসে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন শহরে সংগঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অনেকেই আহত ও নিহত হয়ে ছিল। তাদের উদ্দেশ্যই এ স্মরনসভার এক জনাকীর্ণ পরিবেশে মধ্যে দিয়ে আয়োজন করেন পার্বতীপুর উপজেলা প্রশাসন। এ স্মরণসভায় পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুনের সভাপতিত্বে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলার হুগলীপাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র মনজুরুল ইসলাম(৩৪),আমবাড়ী গ্রামের আনিছুর রহমানের পুত্র শামিম(১৭) মহবপুর গ্রামের রেজাউল ইসলামের পুত্র মুশফিকুর রহমান(২২), ব্রম্মোত্তর সোনাপুকুর গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র সোহেল রানা(২৯), চাচেয়া গ্রামের গোলজার প্রামানিকের পুত্র শরিফুল (৪০), মোস্তফাপুর কাজীপাড়া গ্রামের ইসলাম সরকারের পুত্র রাসেল ইসলাম(২৩) প্রমূখ। তারা সকলেই ঢাকা,রাজশাহীসহ দেশের বিভিন্ন শহরে সংগঠিত সংঘর্ষের মাঝে পড়ে গুরুতর আহত হন। সঠিক চিকিৎসার অভাবে তারা বর্তমানে কর্মহীন অবস্থায় জীবন -যাপন করছেন। তারা সকলেই দরিদ্র পরিবারের সন্তান। তাদের পরিবার এখন অর্ধাহার অনাহারে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে আহতদের পরিবারের মধ্যে থেকে, যে কোন সংস্থায় চাকুরী প্রদান করা হবে বলে জানান। আহতদের চিকিৎসার জন্য আর্থিক বরাদ্দ দেয়ারও আশ্বাস প্রদান করেন। তিনি স্মরন সভায় উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও আহতদেরকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। শেষে দেশ ও জাতীর কল্যাণে এবং সকল আহত নিহত পরিবারের শোক সমবেদনা ও মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া মাগফেরাত কামনা করেন পার্বতীপুর উপজেলার মডেল মসজিদের পেশ ইমাম। এ সময় উপস্হিত ছিলেন,বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।