হোম
ক্রিকেট

পাকিস্তানের শোয়েব আখতার বাংলাদেশের ক্রিকেট নিয়ে যা বললেন ক্রিকেটারদের ধর্মঘট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০১৯ ৯:১২ পূর্বাহ্ণ

soyebaktar-mknewsbd

ফাইল ছবি

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।বাংলাদেশের ক্রিকেটারেরা সম্প্রতি যেসব দাবি আদায়ের জন্যে ধর্মঘট পালন করছিলেন তার কোথাও ছিলনা বিসিবি প্রেসিডেন্টকে অপসারন বা পদত্যাগের দাবির মতো কোন বক্তব্য।কিন্তু পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতারের একটি বক্তব্যে এই দাবিটির কথাই উঠে এলো কয়েকবার। তিনি বুধবার নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের ক্রিকেটারদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ দাবি করেন। ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর ক্রিকেট ম্যাচের ধারাভাষ্য দেয়ার পাশাপাশি ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে নানা ধারনের মতামত প্রকাশ করে আসছেন মি. আখতার। তিনি বাংলাদেশের ধর্মঘটের বিষয়ে মতামত জানিয়ে ১০ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন। বাংলাদেশের ক্রিকেটারদের ধর্মঘটের সঙ্গে একাত্মতা পোষণ করেন শোয়েব আখতার। ভিডিওতে মি. আখতার বলেন বাংলাদেশের ক্রিকেটারদের এই আন্দোলন শুরু হওয়ার পর দেশটিতে তিনি তার ‘সোর্স’দের টেলিফোন করে জানতে চেয়েছিলেন, ‘কী হয়েছে? কেন আপনারা বিদ্রোহ করছেন?’

তিনি আরো বলেন, “আমার কথাগুলো বলতে ঘৃণা হচ্ছে, কিন্তু আমরা সোর্সরা যা বলেছে আমাকে, তাদের বক্তব্য অনুযায়ী, এই ব্যক্তি (নাজমুল হাসান পাপন) একটি ‘লুজ ক্যানন’। এই ব্যক্তিকে এমন একটি কাজ দেয়া হয়েছে যার উপযুক্ত তিনি নন”।তাকে যেতে হবে। তাকে পদত্যাগ করতে হবে। নতুবা ভারত সফরে যাবে না। ভিডিওতে সোর্সের বক্তব্যকে এভাবে তুলে ধরেন শোয়েব আখতার। তারা যা করছেন তা হচ্ছে, তারা বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ন্ত্রণ করতে চাইছেন। মি. আখতার বলেন, “যখন তাদের দমিয়ে রাখার চেষ্টা হয় তখনই সমস্যা তৈরি হয়। খেলোয়াড়েরা কখনো ভুল হতে পারে না” উল্লেখ করে শোয়েব আখতার বলেন, “আমি সবসময়ই ক্রিকেটারদের পক্ষে, সে বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক কিংবা হিন্দুস্তানের হোক। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ইউটিউবে শোয়েব আখতারের ভিডিওটি ৪ লাখেরও বেশি বার দেখা হয়েছে। বিপিএল এবং বাংলাদেশ লিগে খেলোয়াড়দের পারিশ্রমিকের বিষয়টি নিয়ে কথাবার্তা বলেন শোয়েব আখতার। মি.আখতার বলেন, লোকে খেলোয়াড়দের খেলা দেখতে আসে। খেলোয়াড়েরা খেলে বলেই টেলিভিশন সত্বের পয়সা আসে তাহলে তারা কেন সেই রোজগারের ভাগ পাবে না? বাংলাদেশের ক্রিকেটারদের  সেখানে বোর্ডের রাজস্ব আয়ের ভাগ চাওয়ার দাবি ছিল না। আন্দোলন শুরুর পরদিনই ক্রিকেটারদের  ধর্মঘটের তৃতীয় দিন দাবি যোগ করেন ক্রিকেটাররা। কিন্তু ওইদিন রাতেই । সমঝোতায় বোর্ড ক্রিকেটারদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও রাজস্ব ভাগাভাগির নতুন দাবিটি নিয়ে আলোচনা হয়নি বলে জানা যায়। একসময় আইপিলের মতো ফ্রাঞ্চাইজি লিগে নিয়মিত খেললেও শোয়েব আখতার কখনো বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ভিত্তিক বিপিএলে খেলেননি। তবে ২০১০ সালে একবার তিনি সেসময়কার ফ্রাঞ্চাইজি ভিত্তিক জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ফর্মাটে ‘সাইক্লোনস অব চিটাগং’ নামে একটি দলের হয়ে খেলেছিলেন। শোয়েব আখতারের এই ইউটিউব ভিডিওটি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়, এই ভিডিও তাদের নজরে আসেনি। এ নিয়ে তারা কোনো প্রতিক্রিয়াও দিতে চান না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 5 minutes আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 37 minutes আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 16 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 18 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 22 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক