admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৩ ৯:৪৫ পূর্বাহ্ণ
মুক্ত কলম আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ একে একে ৬০ সন্তানের বাবা, আরো চান পঞ্চাশের বালুচ সর্দার তবে মিটবে কিসে ক্ষুধা, ওরে পাগল মন অল্পতে যে সাধ মিটে না। মানুষ ঠিক কতটুক পেলে সন্তুষ্ট থাকবে সেটা বলা মুষ্কিল। এই জগতে কেউ নিঃসন্তান আর কারো লক্ষ্য শত সন্তানের জনক হওয়া। একথা শুনলে হয়তো ভ্রু কুচকে কপালে উঠবে কিন্তু এমন পণই করেছেন পাকিস্তানের এক ব্যক্তি। ৬০ সন্তানের জনক হওয়ার পরেও তিনি অতৃপ্ত, হতে চান ১০০ সন্তানের জনক!
নাম তার সর্দার জান মোহাম্মদ খান খিলজি। পেশায় ডাক্তার, থাকেন পাকিস্তানের সর্বোচ্চ শহর এবং বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায়। এজন্যই বোধয় তার চিন্তাও এত বিশাল! তার তিনটি স্ত্রী আর ৬০জন সন্তান থাকার পরেও চতুর্থ স্ত্রীর খোঁজ করছেন শত সন্তানের বাবা হওয়ার আশায়!
বড় পরিবার থাকার কারণেই এলাকায় বেশ সুপরিচিত। সম্প্রতি ৬০তম সন্তান হাজি খুশহাল খানের জন্মসংবাদও সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি। পাশাপাশি সবার কাছে তিনি অনুরোধ করেছেন, তার সম্ভাব্য নতুন স্ত্রী খোঁজার জন্য।ইতোমধ্যে খিলজি তার বন্ধুদের একজন নতুন মহিলা খুঁজে দেওয়ার কথাও বলেছেন। তার দাবি, মূল্যস্ফীতি তার অর্থের ওপর প্রভাব ফেলেছে।এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আমার বন্ধুদের বলেছি আমার চতুর্থ বিয়ের জন্য একটি মেয়ে খুঁজে দিতে। একটি নতুন সঙ্গী ছাড়াও, খিলজি আরও সন্তান, বিশেষ করে পুত্রের চেয়ে বেশি কন্যা সন্তানের জন্য উন্মুখ৷ যদিও পরিবারের সম্প্রসারণ কার্ডে রয়েছে, খিলজিও তার পুরো পরিবারকে নিয়ে একই বাড়িতে থাকতে চান।
বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘ব্যবসা স্থবির হয়ে পড়েছে। আটা, ঘি এবং চিনিসহ সমস্ত মৌলিক জিনিসের দাম তিনগুণ বেড়েছে। গত তিন বছর ধরে, আমি সহ সমগ্র বিশ্ব এবং সমস্ত পাকিস্তানি সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে আমি স্ত্রী সন্তানদের চাহিদা মেটাতে সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছি।