admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৩৪ পূর্বাহ্ণ
কলকাতা থেকে সংবাদদাতা,মনোয়ার ইমাম: সারা ভারতের মোট ছয়টি রাজ্যের বিধানসভার উপনির্বাচন হয়। তার মধ্যে পশ্চিম বাংলার ধূপগুভি বিধানসভার নির্বাচনে গতবারের বি জে পি আসনটি এবার ছিনিয়ে নিল তৃনমূল দলের নেতা ও প্রাণী ডাক্তার নির্মল কুমার রায়।
তিনি বিজেপি’র প্রার্থীকে পাঁচ হাজারের বেশি ভোটে হারিয়ে দেন। এই কেন্দ্র টি তৃনমূল দলের কাছে মর্যাদার লড়াই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সামনে রেখে নির্বাচনে ঝাঁপিয়ে পড়েন তৃনমূল দলের নেতা ও কর্মীরা।
তাতেই ধূপগুভি বিধানসভার মানুষ আস্থা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এবং তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার ডায়মন্ডহারবারে এম পি অভিষেক ব্যানার্জী র উপর। সেই সঙ্গে ভারতের বাকি পাঁচ টি বিধানসভার উপনির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষে যায় দুটি আসন।
এটি ভারতের কেরালা ও উত্তরখণ্ড রাজ্যে থেকে। এবং ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে থেকে জয়লাভ করে সমাজবাদী পার্টি ও ঝাড়খণ্ড রাজ্য থেকে জয়লাভ করে ঝাড়খণ্ড পার্টি ও ভারতের ত্রিপুরা রাজ্যে থেকে জয়লাভ করে বিজেপি প্রার্থী।
পশ্চিম বাংলার উপনির্বাচনে তৃনমূল দলের জয়লাভ করার ফলে ২০২৫শে, লোকসভার নির্বাচনে বাড়তি অক্সিজেন পাবে বলে মনে করছেন রাজনৈতিকবিদরা।।