admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১৭ পূর্বাহ্ণ
কামরুল ইসলাম, স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ শনিবার পবিত্র শবে মেরাজ অনুষ্ঠিত। শনিবার রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে–মসজিদে, নিজগৃহে কিংবা ইসলাম ধর্মের অনুসারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআন খানি, জিকির–আজকার এবং ইবাদত–বন্দেগীর মধ্যদিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করেছেন। পবিত্র কোরআনে শবে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, এই মেরাজের মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় এবং এ রাতেই প্রতিদিন ৫ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)।
এদিকে, গতকাল সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পবিত্র শব–ই–মেরাজ উযাপন উপলক্ষ্যে শনিবার দুপুর দেড়টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররাম জাতীয় মসজিদে পবিত্র শবে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লীগণ রাতব্যাপী ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন।
