admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ
মোঃ জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টরঃ পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছাত্র/ ছাত্রী “মা সমাবেশ” আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত করা হয়। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলোগীন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইউনুস আলী।
এসময় উপস্থিত ছিলেন,তেঁতুলিয়া ইউনিয় আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুরুজ্জামান সহ অত্র স্কুলে শিক্ষক/ শিক্ষকা, ছাত্র/ছাত্রী ও সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।