হোম
নির্বাচিত কলাম

পঞ্চগড়ের দেবীগঞ্জে সহকারী প্রধান শিক্ষকের বদলির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে দূর্নীতিবাজ সহকারী প্রধান শিক্ষকের শাস্তি এবং অন্যত্র বদলির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। অভিযুক্ত ঐ শিক্ষকের নাম মোঃ নূরুল ইসলাম। তিনি বর্তমানে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার ( ১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় পৌর সদরের নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সমানে থেকে কয়েক শত শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল নিয়ে চৌরাস্তায় হয়ে বিজয় চত্বরে আসে। পরে বিজয় চত্বরে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান সহকারী প্রধান শিক্ষক মোঃ নূরুলর ইসলাম গত ২০২১ সালে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে বদলি হয়ে আসেন এবং সে বছরই তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহন করে ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন। প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করাকালীন সময় তিনি সীমাহীন দুর্নীতিতে জড়িয়েছিলেন।

তিনি তার দায়িত্বে থাকা অবস্থায় প্রতি বছরই শিক্ষার্থীদের টিফিন ফান্ড থেকে প্রায় ৫ মাসের টিফিনের টাকা আত্মসাৎ করেছেন। কোন ধরনের বৈজ্ঞানিক সরঞ্জাম, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, কম্পিউটার ল্যাবের যন্ত্রপাতি এবং লাইব্রেরীর বই ক্রয় না করেই ভুয়া বিল ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

শিক্ষার্থীরা আরও জানায়, গত ৩ বছর ধরে শিক্ষার্থীদের কাছে আইসিটি ও অত্যাবশ্যকীয় ফি’র নাম করে প্রতিমাসে মোটা অংকের টাকা উত্তোলন করেন এবং কোন রকম খরচ না করেই সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন। বিদ্যালয়ে কোন ধরনের কমন রুম, স্কাউট এবং রেডক্রিসেন্ট না থাকা সত্ত্বেও এই খাতগুলো চালু রেখে প্রতি বছর যে টাকা শিক্ষার্থীদের কাছ থেকে উত্তোলন করা হয় তার পুরোটাই ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেন তিনি। সিনিয়র শিক্ষক হিসেবে তার প্রতি সপ্তাহে ১২ টি ক্লাস নেয়ার কথা থাকলেও শিক্ষক সংকট থাকা সত্ত্বেও তিনি কোন ক্লাস নেন না। এছাড়া প্রায়শই শিক্ষক-শিক্ষার্থীদের মানসিকভাবে হয়রানি করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, কিছু দিন আগে এই সব ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের নিকট অভিযোগ জানাতে গেলে তিনি সেনাবাহিনীকে খবর দিয়ে ক্যাম্পাসে ডেকে আনেন। পরে সেনাবাহিনীর ক্যাম্প কমাণ্ডার আমাদের অভিযোগগুলো শুনে সহকারী প্রধান শিক্ষককে দ্রুত তা সমাধানের পরামর্শ দেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, সহকারী প্রধান শিক্ষক নূরুল ইসলামের সীমাহীন অনিয়ম ও দুর্নীতির শাস্তি নিশ্চিত করা এবং অতিসত্বর ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে অন্যত্র বদলির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ও মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোন ধরনের প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছে তারা।

এবিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক বলেন, আমাকে কোন অভিযোগ দেয় নি কিংবা অভিযোগ পাই নি। ডাকযোগে অভিযোগ পাঠানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি দেখি আগে অভিযোগ, ছেলেদের সাথে কথা বলে দেখি তারপর মন্তব্য করবো।

অভিযোগের বিষয়ে জানতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপ-পরিচালক শফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখনো অভিযোগ পাই নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 hour আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 hour আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 2 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 2 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 5 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক