হোম
খেলাধুলা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার মাঠে সাংবাদিকরা।

সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতি বনাম মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক সোসাইটির প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকরা প্রতিদিনের সংবাদ সংগ্রহের ব্যস্ততা, ক্যামেরা আর কলমের লড়াই ছাপিয়ে এবার খেলার মাঠে মেতে উঠলেন সংবাদকর্মীরা।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল মুন্সিগঞ্জ ও তেঁতুলিয়ার সাংবাদিকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ সাংবাদিক সোসাইটি ও তেঁতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে তেঁতুলিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বর্ণাঢ্য ম্যাচটি অনুষ্ঠিত হয়।

আয়োজিত এই খেলায় সাজেদার রহমান রাজুর পরিচালনায় দুই দলের খেলোয়াড়রা মাঠে নামেন। দক্ষ খেলোয়াড়ের মতো নিখুঁত ছন্দ না থাকলেও সাংবাদিকদের এলোমেলো দৌড়ঝাঁপ আর হাসি-আনন্দে পুরো মাঠজুড়ে তৈরি হয় এক অনন্য আমেজ। ফুটবল যেন এক মুহূর্তের জন্য ভুলিয়ে দিয়েছিল পেশাগত সব চাপ ও ক্লান্তি।
খেলার মাঠের লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করেন দুই দলের হয়ে অংশ নেওয়া বিশেষ অতিথি খেলোয়াড়রা।

ফুটবল পায়ে মাঠ মাতান তেঁতুলিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান এবং মুন্সিগঞ্জ ও তেঁতুলিয়া সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা মু. আবু সাঈদ সোহান। তাদের প্রাণবন্ত অংশগ্রহণ দর্শকদের বাড়তি আনন্দ জুগিয়েছে।

পুরো খেলাটি দর্শক সারিতে প্রধান অতিথির আসনে বসে উপভোগ করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহিন খসরু। মাঠজুড়ে ছিল উৎসবের আবহ, আর সেই আনন্দে শামিল হন আমন্ত্রিত অতিথি থেকে শুরু করে খেলা দেখতে আসা সাধারণ দর্শকরাও।

এই প্রীতি ম্যাচ শুধু খেলায় সীমাবদ্ধ ছিল না; এর মধ্য দিয়ে ফুটে উঠেছে আন্তঃজেলার সাংবাদিকদের সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্কের এক মজবুত ভিত। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উভয় দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ উপঢৌকন বিনিময় করা হয় এবং মুন্সিগঞ্জ সাংবাদিক সোসাইটিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় তেঁতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতির এমএ বাসেতের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলী, ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকসহ তেঁতুলিয়া প্রেসক্লাব, মুন্সীগঞ্জের সাংবাদিকবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, “সংবাদ সংগ্রহের ব্যস্ততায় ডুবে থাকা সাংবাদিকদের জন্য এই আয়োজন ছিল একটি রঙিন ও স্মরণীয় বিকেল। এ ধরনের আয়োজন পেশাদারিত্বের একঘেয়েমি দূর করে এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে। প্রতি বছর এমন আনন্দদায়ক উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও অতিথিরা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার মাঠে সাংবাদিকরা।
খেলাধুলা 2 hours আগে

সুনামগঞ্জে বিজিবির অভিযানে লাখ টাকার ইয়াবা উদ্ধার।
অপরাধ 2 hours আগে

বগুড়ায় ধান ক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 9 hours আগে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান।
দুর্ঘটনা 9 hours আগে

সাভারের সুগন্ধা হাউজিংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,পুলিশের হস্তক্ষেপে সীমানা প্রাচীর
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ,ফসল কেটে ক্ষতির অভিযোগ।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জ দশম শ্রেণির শিক্ষার্থী অপহরণ মামলায় অভিযুক্ত অভিনেত্রী নিপা।
অপরাধ 2 days আগে

সান্তাহারে রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার আধা কেজি ভাং গাছের কাঁচা
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক