আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি। || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ
জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) আছরের নামাজের পঞ্চগড়ে ৮ দলীয় ব্যানারে পরে শুভেচ্ছা মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
৮ দলের নিজ নিজ জেলা কার্যালয় থেকে মিছিল বের করে শে-রে বাংলা চক্তরে এসে দলীয়ভাবে মিছিল বের হয়ে পঞ্চগড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে শে-রে বাংলা চত্তরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ৮ দলীয় লিয়াজু কমিটির জেলা সেক্রেটারী সৈয়দ সুলতান মাহমুদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র সহ-সভাপতি ক্বারী মোঃ আব্দুল্লা। বাংলাদেশ জামায়াতে ইসলামি জেলা সেক্রেটারী ও ৮ দলীয় লিয়াজু কমিটির জেলা সভাপতি অধ্যক্ষ মোঃ দেলয়ার হোসেন। বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি আলহাজ্ব মীর মূর্শের্শেদ তুহিন। ডেভেলপমেন্ট পার্টির সভাপতি: মোঃ মাছুদির রহমান। জাগপা সভাপতি মোঃ নয়ন মাস্টার।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির জেলা আমির অধ্যাপক মোঃ ইকবাল হুসাঈন। সব শেষে দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হাই।বক্তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর আগে গণভোট পরে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত আট দলের উদ্যোগে আগামী বুধবার (৩ ডিসেম্বর) বুধবার দুপুর দুইটায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠের রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার জন্য দল মত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।
তফসিলের পর গঠিত হতে যাচ্ছে ইসলামী দলগুলোর নির্বাচনী জোট। জামায়াতসহ ৮ টি ইসলামী দলের এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হতে পারে এনসিপি, গণঅধিকার পরিষদ ও এবি পার্টি। উদ্দেশ্য—ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠা। আপাতত তারা ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ ও নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ডে সতর্ক নজর রাখছে।
নব্বইয়ের পর দ্বিদলীয় বৃত্তের বাইরে এই প্রথমবারের মতো হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। যেখানে আওয়ামী লীগবিহীন রাজনীতির মাঠে ভোটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল।ইসলামী দলগুলো তাদের সভা-সমাবেশে ইতোমধ্যেই জানিয়েছেন কেমন হবে তাদের জোট সমীকরণ। জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ আটটি ইসলামী দল নিয়ে নির্বাচনী জোট গঠনের চেষ্টা চলছে, যা দৃশ্যমান হবে তফসিল ঘোষণার পর।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||