admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ আগস্ট, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে ‘উপজেলা উন্নয়ন সহায়তা’কর্মসূচির আওতায় ২২০ শিক্ষার্থীর মধ্যে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বাইসাইকেল বিতরণ করা হয়।
দেবীগঞ্জ ইউএনও মো: শরিফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক রেলপথমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম সুজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মদন মোহন রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মনু ও নারী ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা প্রকৌশলী শাহারিয়ার রহমান শাকিল,দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম, পঞ্চগড় জেলা আ’লীগের সহসভাপতি আ স ম নুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: গিয়াস উদ্দিন চৌধুরী ও সিনিয়র সহসভাপতি মো. গোলাম রহমান সরকার, উপজেলা মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার শম্পা ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার ডলি প্রমুখ।