হোম
নির্বাচিত কলাম

পঞ্চগড়ে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠানে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টার: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে প্রাণবন্ত উপস্থিতি আর যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর করে পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো বড় বিতর্ক আসর ‘বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৪।

শুক্রবার ১৬ ফেব্রুয়ারি সকাল সমকাল সুহৃদ সমাবেশে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সহযোগিতায় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জেলার ১০ টি সেরা স্কুল। ‘বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে পঞ্চগড় বিপি (বিষ্ণু প্রসাদ) সরকারি উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দেবীগঞ্জ এন এন (নৃপেন্দ্র নারায়ণ) সরকারি উচ্চবিদ্যালয়,দেওয়ান হাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, মাগুড়া প্রধানপাড়া উচ্চ বিদ্যালয়, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলিজিয়েট ইন্সটিটিটিউট, মাঘই পানিমাছপুকুরী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন ।

প্রথম রাউন্ডে চারটি গ্রুপে আটটি দল ‘শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে কেবলমাত্র ক্লাসের পড়ালেখাই যথেষ্ট’ পক্ষে বিপক্ষে আটটি দল অংশ নেয়। প্রথম রাউন্ডে বিজয়ী চারটি দল সেমিফাইনাল রাউন্ডে ‘কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের চেয়ে সামাজিক আন্দোলন জরুরি’ বিষয়ে পক্ষে অংশ নেয়। সেমি ফাইনাল রাউন্ডে বিজয়ী পঞ্চগড় বিপি (বিষ্ণু প্রসাদ) সরকারি উচ্চবিদ্যালয় ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দল ‘প্রচলিত শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে ব্যর্থ্য হয়েছে’ বিষয়ে অংশ নেমে।

চুড়ান্ত বির্তকে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও পঞ্চগড় বিপি (বিষ্ণু প্রসাদ) সরকারি উচ্চবিদ্যালয় রানার আপ হয়। বিজয়ী দলের নওশীন আনজুম মনিষা সেরা বক্তা নির্বাচিত হয়। চ্যাম্পিয়ন দল রংপুরে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পাবে।

শেষে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান বিজয়ী ও রানার আপ দলের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন। এছাড়া অংশগ্রণকারী প্রত্যেকের সনদ প্রদান করা হয়।বিভিন্ন পর্যায়ে বিচারকের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলিজিয়েট ইন্সটিটিটিউটের কলেজ শাখার শিক্ষক প্রবীর কুমার সরকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পঞ্চগড় আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ মো. জাকির হোসাইন, পঞ্চগড় বিপি (বিষ্ণু প্রসাদ) সরকারি উচ্চবিদ্যালয় সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন প্রধান, দেবীগঞ্জ এন এন (নৃপেন্দ্র নারায়ণ) সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তারভিরুজ্জামান রাসেল, পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশ এর উপদেস্টা জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ। ফাইনাল রাউন্ডে মডারেটরের দায়িত্বে ছিলেন পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশ এর সভাপতি শহিদুল ইসলাম।

পুরো উৎসবটির ব্যবস্থাপনায় ছিলেন পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশ এর সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। উৎসবটি সফল করতে পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশ এর সদস্যরা সহযোগিতা করেন । উৎসবের মূল কারিগর ছিলেন সমকালের জেলা প্রতিনিধি সফিকুল আলম সফিক।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 6 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 6 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 7 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 7 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 7 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 10 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 24 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক