হোম
দুর্ঘটনা

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫ লাখ টাকা লুট।

আব্দুল্লাহ্ আল মামুন,জেলা প্রতিনিধি পঞ্চগড় || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:১৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন পঞ্চগড়ের মফিজার রহমান কলেজ-এর অধ্যক্ষ নুরুল্লাহ। তার অনুপস্থিতির সুযোগে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকায় তার বাড়িতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। দুর্বৃত্তরা বাড়ি থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও আনুমানিক ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।পারিবারিক সূত্রে জানা যায়, অধ্যক্ষ নুরুল্লাহ ও তার মা ওমরাহ পালনে বিদেশে থাকায় বাড়িতে ছিলেন কেবল তার স্ত্রী, দুই শিশু সন্তান ও শাশুড়ি। গভীর রাতে ৬ জন মুখোশধারী দুর্বৃত্ত বাড়ির পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।

ভুক্তভোগীরা জানান, ডাকাতদের হাতে ধারালো অস্ত্র ছিল। পরিবারের সদস্যদের মুখ চেপে ধরে এবং শিশুদের গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে আলমারির চাবি ও নগদ টাকার অবস্থান জানতে চায় তারা। একপর্যায়ে ঘরের আলমারি, ড্রয়ার ও আসবাবপত্র তছনছ করে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৫ লাখ টাকা নিয়ে যায়।

অধ্যক্ষের স্ত্রী জেদনি আক্তার বলেন, “ঘুমের মধ্যেই অনুভব করি কেউ মুখ চেপে ধরেছে। কোনোমতে হাত সরিয়ে দেখি বাচ্চাদের গলায় ছুরি ধরে আছে কয়েকজন মুখোশধারী। তারা আমাদের চুপ থাকতে বলে এবং সন্তানদের সামনে ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়।

অধ্যক্ষের ভাই মাহমুদ উল্লাহ জানান, “আমি পঞ্চগড় শহরে থাকি। রাত আড়াইটার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি বাড়ির সবকিছু এলোমেলো হয়ে আছে।প্রতিবেশী সানাউল্লাহ বলেন, “ডাকাতির পর ভাবি আমাকে ফোন করেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে ৯৯৯-এ ফোন দেই। পরে পুলিশ আসে।

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728

সর্বশেষ খবর

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 3 hours আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 3 hours আগে

পঞ্চগড়ে নদ-নদীতে বেড়েছে বোরোর আবাদ, কিটনাশকে হুমকির মুখে জীব বৈচিত্র।
অর্থনীতি 18 hours আগে

গাইবান্ধায় গৃহবধূর মৃত্যুর মামলার বিতর্ক,ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ।
আইন-বিচার 19 hours আগে

কবিতা: আমেনা সারা বাংলাদেশ,মাহবুবা আখতার
কবিতা 19 hours আগে

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাভারে উপজেলা প্রশাসনের অভিযান।
আইন-বিচার 24 hours আগে

আমান এমপির সঙ্গে সাভার উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা।
ঢাকা 1 day আগে

গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষায় জাতীয় সঙ্গীত লিখতে না পারায় সবাই ফেল
রংপুর 2 days আগে

বগুড়ায় ধানক্ষেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 2 days আগে

পীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি জাহিদুর রহমানকে সংবর্ধনা হয়েছে। 
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক