হোম
নির্বাচিত কলাম

নিয়ম-নীতির বালাই নেই বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পর স্বাস্থ্যসেবার রোগীদের দ্বিতীয় ভরসা মোহাম্মদ আলী হাসপাতাল। তবে শহরের ২৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে যেন নিয়ম-নীতির কোনো বালাই নেই। হাসপাতালটির অধিকাংশ চিকিৎসক ও কর্মী চাকরির চেয়ে বেশি মজেছেন ক্লিনিক বাণিজ্যে।

জানা গেছে, চিকিৎসকদের অনেকে আশপাশে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার খুলেছেন। কেউ কেউ নিয়েছেন শেয়ার। নিয়মিত সরকারি বেতন তুললেও কর্মস্থলে তারা বেজায় অনিয়মিত। ব্যস্ত থাকেন রোগী ভাগিয়ে নিজ প্রতিষ্ঠানে নিতে। আর সরকারি চাকরি করলেও মোহাম্মদ আলী হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীদের অনেকেই একাকার হয়ে গেছেন দালালদের সঙ্গে। নানা অজুহাতে রোগী ভাগিয়ে করছেন কমিশন বাণিজ্য।

সরেজমিন দেখা যায়, মোহাম্মদ আলী হাসপাতালে শতাধিক রোগী বহির্বিভাগে চিকিৎসকের দরজার সামনে দাঁড়িয়ে। সকাল ৮টায় উপস্থিত থাকার কথা থাকলেও বেলা ১১টায়ও দেখা মেলেনি চিকিৎসকের। তাই সকাল ৭টা বা তারও আগে থেকে অপেক্ষায় থাকা রোগীরা রেগে আগুন। এমন সময় তাদের সামনে নানা প্রস্তাব নিয়ে হাজির হন কয়েকজন। তারা পাশের বিভিন্ন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক থাকার নানা প্রলোভন দেখান। এতে সায় দেন নার্স ও স্বাস্থ্যকর্মীরা। উপায়ান্তর না পেয়ে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চলে যান অনেক রোগী। এসময় কয়েকজনের নাম জানতে চাইলে তারা সটকে পড়েন। এরপর কয়েকজন চিকিৎসক একে একে প্রবেশ করে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। তবে এ সংখ্যাও নগণ্য।
এদিকে, নিয়ম না থাকলেও মোহাম্মদ আলী হাসপাতালের ৫০০ গজের মধ্যে ১০-১২টি বেসরকারি হাসপাতাল গড়ে উঠেছে। এরমধ্যে সরকারি প্রতিষ্ঠানটির চিকিৎসক জাহিদুল কবীর সুজন, শারমিন হোসেন মৌমি ও মাহমুদ হোসেন রাজীব পরিচালনা করেন ঠনঠনিয়ার প্রাইম ক্লিনিক। একই এলাকায় নাস হাসপাতালের মালিক মোহাম্মদ আলী হাসপাতালের সাবেক চিকিৎসক ও শাজাহানপুরের স্বাস্থ্য কর্মকর্তা মোতারাফ হোসেন।

ডা. জাহিদুল কবীর বলেন, অফিস সময়ের বাইরে নিজের প্রতিষ্ঠানে সময় দেই। তাই আইনগত সমস্যা হয় না। সব মিলিয়ে এ ক্লিনিক ভালোই চলছে, দিনের অধিকাংশ সময় রোগীতে সরগরম থাকে।অপরদিকে, মোহাম্মদ আলী হাসপাতালের দায়িত্ব থাকাবস্থায় রমরমা চললেও এখন নাস হাসপাতালে রোগীর টান পড়েছে বলে জানান ডা. মোতারাফ হোসেন। তিনি বলেন, এখন আগের মতো আয়-ইনকাম হয় না। প্রতিষ্ঠান সরাসরি আমার নামে নেই। তাই আইনগত সমস্যা নেই।

তারা ছাড়াও মোহাম্মদ আলী হাসপাতালের কয়েকজন চিকিৎসকের শেয়ার আছে আশপাশের কয়েকটি হাসপাতালে। এ কারণে সরকারি হাসপাতালের রোগীদের নানা ছুতায় সেগুলোতে ভাগিয়ে নেওয়া হয়। এ কারণে কখনও ঠিক থাকে না মোহাম্মদ আলী হাসপাতালের এক্স-রে মেশিন, অপারেশন থিয়েটার, রক্ত পরীক্ষার যন্ত্রসহ অন্যান্য মেশিন। নিয়মিত পাওয়া যায় না চিকিৎসক।

হাসপাতালের কয়েকজন স্টাফের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসকদের উপস্থিতি দেখভালে নেই হাজিরার কোনো ব্যবস্থা। একটি রেজিস্ট্রি খাতা রয়েছে যেখানে যেকোনো সময় পুরো মাসের স্বাক্ষর বসিয়ে দেন কর্মকর্তা-কর্মচারীরা। এ কারণে কে উপস্থিত আর কে অনুপস্থিত তা শনাক্তের উপায় নেই। বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করে এক বৃদ্ধা বলেন, এক দিন ঘুরে গেছি, আজও ডাক্তার পেলাম না। তাই এখন বাধ্য হয়ে ক্লিনিকে যাচ্ছি।

ওই বৃদ্ধা মেডিসিন বিভাগের চিকিৎসক রত্না রানী সরকারের কাছে এসেছিলেন। তবে পরপর দু’দিন অনুপস্থিত থাকার পরও বিভাগের চিকিৎসক রত্না রানী সরকারের দাবি তিনি নিয়মিত উপস্থিত থাকেন। ডা. রত্না বলেন, একটা জরুরি কাজে দু’দিন যেতে পারিনি। একই অভিযোগ সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. এস এম বেলাল হোসেনের বিরুদ্ধে। তিনিও দু’দিন থেকে অনুপস্থিত। অর্থোপেডিক বিভাগের চিকিৎসক জাহিদুল কবীর সুজন চেম্বারে আসেন বেলা ১১টায়। ডা. বেলাল ছুটিতে থাকার কথা বললেও এ বিষয়ে কিছু জানে না হাসপাতাল কর্তৃপক্ষ। এভাবে হাসপাতালটিতে কর্মরত ৬২ চিকিৎসকের মধ্যে গড়ে অনিয়মিত ২০ জন।

এসব বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কাজি মিজানুর রহমান বলেন, চিকিৎসকরা কেন মাঝেমধ্যে ছুটি ছাড়া অনুপস্থিত থাকছেন সে বিষয়ে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে। তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিগগিরই ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হবে। সিভিল সার্জন শফিউল আজম বলেন, সরকারি হাসপাতালে চাকরি করা অবস্থায় নিজস্ব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালানোর সুযোগ নেই। এমনটি কেউ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।নিয়ম-নীতির বালাই নেই বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে!

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পর স্বাস্থ্যসেবার রোগীদের দ্বিতীয় ভরসা মোহাম্মদ আলী হাসপাতাল। তবে শহরের ২৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে যেন নিয়ম-নীতির কোনো বালাই নেই। হাসপাতালটির অধিকাংশ চিকিৎসক ও কর্মী চাকরির চেয়ে বেশি মজেছেন ক্লিনিক বাণিজ্যে। জানা গেছে, চিকিৎসকদের অনেকে আশপাশে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার খুলেছেন। কেউ কেউ নিয়েছেন শেয়ার। নিয়মিত সরকারি বেতন তুললেও কর্মস্থলে তারা বেজায় অনিয়মিত। ব্যস্ত থাকেন রোগী ভাগিয়ে নিজ প্রতিষ্ঠানে নিতে। আর সরকারি চাকরি করলেও মোহাম্মদ আলী হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীদের অনেকেই একাকার হয়ে গেছেন দালালদের সঙ্গে। নানা অজুহাতে রোগী ভাগিয়ে করছেন কমিশন বাণিজ্য।
সরেজমিন দেখা যায়, মোহাম্মদ আলী হাসপাতালে শতাধিক রোগী বহির্বিভাগে চিকিৎসকের দরজার সামনে দাঁড়িয়ে। সকাল ৮টায় উপস্থিত থাকার কথা থাকলেও বেলা ১১টায়ও দেখা মেলেনি চিকিৎসকের। তাই সকাল ৭টা বা তারও আগে থেকে অপেক্ষায় থাকা রোগীরা রেগে আগুন।

এমন সময় তাদের সামনে নানা প্রস্তাব নিয়ে হাজির হন কয়েকজন। তারা পাশের বিভিন্ন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক থাকার নানা প্রলোভন দেখান। এতে সায় দেন নার্স ও স্বাস্থ্যকর্মীরা। উপায়ান্তর না পেয়ে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চলে যান অনেক রোগী। এসময় কয়েকজনের নাম জানতে চাইলে তারা সটকে পড়েন। এরপর কয়েকজন চিকিৎসক একে একে প্রবেশ করে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। তবে এ সংখ্যাও নগণ্য। এদিকে, নিয়ম না থাকলেও মোহাম্মদ আলী হাসপাতালের ৫০০ গজের মধ্যে ১০-১২টি বেসরকারি হাসপাতাল গড়ে উঠেছে। এরমধ্যে সরকারি প্রতিষ্ঠানটির চিকিৎসক জাহিদুল কবীর সুজন, শারমিন হোসেন মৌমি ও মাহমুদ হোসেন রাজীব পরিচালনা করেন ঠনঠনিয়ার প্রাইম ক্লিনিক। একই এলাকায় নাস হাসপাতালের মালিক মোহাম্মদ আলী হাসপাতালের সাবেক চিকিৎসক ও শাজাহানপুরের স্বাস্থ্য কর্মকর্তা মোতারাফ হোসেন।

ডা. জাহিদুল কবীর বলেন, অফিস সময়ের বাইরে নিজের প্রতিষ্ঠানে সময় দেই। তাই আইনগত সমস্যা হয় না। সব মিলিয়ে এ ক্লিনিক ভালোই চলছে, দিনের অধিকাংশ সময় রোগীতে সরগরম থাকে। অপরদিকে, মোহাম্মদ আলী হাসপাতালের দায়িত্ব থাকাবস্থায় রমরমা চললেও এখন নাস হাসপাতালে রোগীর টান পড়েছে বলে জানান ডা. মোতারাফ হোসেন। তিনি বলেন, এখন আগের মতো আয়-ইনকাম হয় না। প্রতিষ্ঠান সরাসরি আমার নামে নেই। তাই আইনগত সমস্যা নেই। তারা ছাড়াও মোহাম্মদ আলী হাসপাতালের কয়েকজন চিকিৎসকের শেয়ার আছে আশপাশের কয়েকটি হাসপাতালে। এ কারণে সরকারি হাসপাতালের রোগীদের নানা ছুতায় সেগুলোতে ভাগিয়ে নেওয়া হয়। এ কারণে কখনও ঠিক থাকে না মোহাম্মদ আলী হাসপাতালের এক্স-রে মেশিন, অপারেশন থিয়েটার, রক্ত পরীক্ষার যন্ত্রসহ অন্যান্য মেশিন। নিয়মিত পাওয়া যায় না চিকিৎসক।
হাসপাতালের কয়েকজন স্টাফের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসকদের উপস্থিতি দেখভালে নেই হাজিরার কোনো ব্যবস্থা। একটি রেজিস্ট্রি খাতা রয়েছে যেখানে যেকোনো সময় পুরো মাসের স্বাক্ষর বসিয়ে দেন কর্মকর্তা-কর্মচারীরা। এ কারণে কে উপস্থিত আর কে অনুপস্থিত তা শনাক্তের উপায় নেই।

বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করে এক বৃদ্ধা বলেন, এক দিন ঘুরে গেছি, আজও ডাক্তার পেলাম না। তাই এখন বাধ্য হয়ে ক্লিনিকে যাচ্ছি। ওই বৃদ্ধা মেডিসিন বিভাগের চিকিৎসক রত্না রানী সরকারের কাছে এসেছিলেন। তবে পরপর দু’দিন অনুপস্থিত থাকার পরও বিভাগের চিকিৎসক রত্না রানী সরকারের দাবি তিনি নিয়মিত উপস্থিত থাকেন। ডা. রত্না বলেন, একটা জরুরি কাজে দু’দিন যেতে পারিনি। একই অভিযোগ সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. এস এম বেলাল হোসেনের বিরুদ্ধে। তিনিও দু’দিন থেকে অনুপস্থিত।অর্থোপেডিক বিভাগের চিকিৎসক জাহিদুল কবীর সুজন চেম্বারে আসেন বেলা ১১টায়। ডা. বেলাল ছুটিতে থাকার কথা বললেও এ বিষয়ে কিছু জানে না হাসপাতাল কর্তৃপক্ষ। এভাবে হাসপাতালটিতে কর্মরত ৬২ চিকিৎসকের মধ্যে গড়ে অনিয়মিত ২০ জন।

এসব বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কাজি মিজানুর রহমান বলেন, চিকিৎসকরা কেন মাঝেমধ্যে ছুটি ছাড়া অনুপস্থিত থাকছেন সে বিষয়ে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে। তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিগগিরই ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হবে। সিভিল সার্জন শফিউল আজম বলেন, সরকারি হাসপাতালে চাকরি করা অবস্থায় নিজস্ব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালানোর সুযোগ নেই। এমনটি কেউ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 14 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 16 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 20 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 20 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক